আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

অবশেষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া

অবশেষে  জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা।

আজ শনিবার (৭ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। পরে সাকিব নেমে আজ তেমন সুবিধা করতে পারেননি। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান এই অলরাউন্ডার। পরে দলীয় ৫১ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক রিয়াদও।

কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম শেখ। কিন্তু তিনিও দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২৮ রান করে ফিরে যান। আফিফ হোসেন বড় ইনিংস খেলার ইংগিত দিলেও সুবিধা করতে পারেননি। ১৭ বলে ২০ রানের একটি ইনিংস খেলে আউট হন। আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন পেসার অ্যান্ড্রু টাই এবং সিরিজে প্রথমবার খেলতে নামা লেগস্পিনার মিচেল সোয়েপসন। এছাড়া দুটি উইকেট পান জশ হ্যাজলউড ও একটি নেন অ্যাশটন অ্যাগার।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় তিন রানের মাথায় স্পিনার মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এরপর বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ড্যান ক্রিশ্চিয়ান। তিনি আউট হওয়ার আগে মাত্র ১৫ বলে ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তিনি মূলত অজিদের জয়ের ভিত গড়ে দিয়ে যান। নিজের প্রথম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই তার উইকেটটি তুলে নেন মোস্তাফিজুর রহমান। দারুণ ক্যাচ ধরেন শামীম হোসেন।

এছাড়া শেষ দিকে অ্যাশটন অ্যাগারের ২৭ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এর বাহিরে মিচেল মার্শ করেন ১১ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। তবে এদিন সবচেয়ে খরুচে ছিলেন সাকিব আল হাসান। নির্ধারিত চার ওভারে ৫০ রান খরচ করলেও কোনো উইকেট পাননি।

এর আগে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত