আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অবশেষে বার্সেলোনাকে বিদায় জানালেন লিওনেল মেসি

অবশেষে বার্সেলোনাকে বিদায় জানালেন লিওনেল মেসি

ছবি: এলএবাংলাটাইমস

আবেগঘন প্রেস কনফারেন্সের মাধ্যমে ফুটবল ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজের ক্যারিয়ারের ২১ বছর ক্লাবটির সাথে কাটিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়।

বাংলাদেশ সময় রোববার (৮ আগস্ট) বিকেল ৪টায় ক্যাম্প নু স্টেডিয়ামে প্রেস কনফারেন্সটি সংগঠিত হয়। প্রেস কনফারেন্সটিতে মেসি নিশ্চিত করেন যে তিনি আর বার্সেলোনার হয়ে খেলছেন না।

শুক্রবারেই লিওনেল মেসির সাথে বার্সেলোনার চুক্তি নবায়ন করার কথা ছিলো। হঠাত করেই বার্সেলোনার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানানো হয় যে দুই পক্ষের সম্মতি থাকার সত্ত্বেও লা লীগার অর্থনৈতিক নীতিমালার কারণে চুক্তি নবায়ন করা সম্ভব হচ্ছে না।

প্রেস কনফারেন্সটির শুরুতেই  মেসি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, ‘এই বছর আমি নিশ্চিত ছিলাম যে আমি বার্সেলোনাতেই থাকছি। আমি ও আমার পরিবার সর্বদা বার্সেলোনাকে নিজেদের বাড়ি হিসেবে মনে করেছি। কিন্তু আজকে বার্সেলোনাকে বিদায় জানাতেই হবে।‘

আর্থিকভাবে ধুকতে থাকা বার্সেলোনার সাথে শতকরা ৫০ ভাগ বেতন কমিয়ে চুক্তি নবায়নের জন্য রাজি ছিলেন মেসি। কিন্তু লা লীগা কর্তৃপক্ষ ফাইন্যান্সিয়াল ফেয়ারপ্লে-এর নীতিমালার ওপর ভিত্তি করে চুক্তিটি অবৈধ ঘোষণা করে।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমার চুক্তি কখনোই সমস্যার কারণ ছিলো না। আমি যা যা করা সম্ভব তা করেছি। ক্লাব জানিয়েছে যে লা লীগার কারণে চুক্তি নবায়ন করা সম্ভব না। আমি নিশ্চিত করতে পারবো যে আমি ক্লাবে থাকার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করেছি।‘

বার্সা তথা লা লীগার ইতিহাসের শ্রেষ্ঠতম খেলোয়াড়ের এমন নাটকীয় প্রস্থান এখনো অনেকেই মেনে নিতে পারছেন না। রোববার দেখা যায়, শত শত ভক্ত  ক্যাম্প নু স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আছে তাদের প্রাণপ্রিয় খেলোয়াড়ের জার্সি নিয়ে। অনেকেই বাচ্চাদের মত কান্নাকাটিও করছেন।

নতুন গন্তব্য হিসেবে পিএসজির নাম উঠলে মেসি জানান যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব তাঁর কাছে আসেনি। তিনি জানান, এখনো সবকিছু সম্ভাবনার  স্তরে আছে। 

২০০৬ সালে বার্সেলোনার ইয়ুথ একাডেমি লা মাসিয়া থেকে বার্সার মূলদলে অভিষেক ঘটে মেসির। এরপর আর কখনোই থাকে ফিরে তাকাতে হয়নি। প্রতিবছর নিজেকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। রেকর্ডের পর রেকর্ড ভেঙ্গেছেন অনায়াসে। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচে করেছেন ৬৭২টি গোল ও ২৮৮টি এসিস্ট। ট্রফি হিসেবে জিতেছেন ১০টি লা লীগা, ৪টি চ্যাম্পিয়নস লীগ, ৭টি কোপা দেল রে, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ ও ৩টি ইউরোপিয়ান সুপার কাপ। একক পুরুষ্কার হিসেবে জিতেছেন ৬টি ব্যালন ডি অর।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত