আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

বিশ্ব ক্রিকেটের সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। নারী ইভেন্টে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর। চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করে আইসিসি।

বুধবার (১১ আগস্ট) জুলাই মাসের পুরুষ ও নারী ইভেন্টে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি।

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাকিব এই পুরস্কার জিতলেন। এর আগে গত মে মনোনয়ন পাবার পর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সাথে জুলাই মাসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’এর জন্য মনোনয়নের পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

গেল মাসে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টোয়েন্টিতে ৩৭ রান করেন। ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন সাকিব। টেস্টে ৫, ওয়ানডেতে ৮ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন এই অলরাউন্ডার।

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি পাই, যখন দলের জয়ে অবদান রাখতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।’

নারী ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়া টেলর, চার ওয়ানডেতে ৭৯ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে চারটি উইকেট শিকার ছিলো ক্যারিবীয় এই নারী ক্রিকেটারের। টেইলরের সাথে মনোনয়ন পেয়েছিলেন স্বদেশি হ্যালি ম্যাথুজ ও পাকিস্তানের ফাতিমা সানা।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় প্রত্যক মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ১০ শতাংশ ভোটের উপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত