আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশে ফিরেছে স্পেশাল অলিম্পিকস দল

বাংলাদেশে ফিরেছে স্পেশাল অলিম্পিকস দল

আন্তর্জাতিক বিভিন্ন গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশ নেয়াটা এখন নিয়মেই পরিণত হয়েছে। যেমন বিশ্ব অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এশিয়ান বিচ গেমস এমনকি দক্ষিণ এশিয়ান বিচ গেমসেও অংশ নিয়ে থাকেন সাধারণ ক্রীড়াবিদরা। কিন্তু সেখান থেকে হাতে গোনা দু-চারটি পদক আসে। অবশ্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে বেশ কিছু পদকও অর্জন করে থাকেন লাল-সুবজের দল। এদিক দিয়ে এগিয়ে রয়েছেন দেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা। স্পেশাল অলিম্পিক গেমস থেকে তারা প্রতিবারই নিয়ে আসেন ডজন ডজন সোনা, রুপা আর ব্রোঞ্জপদক। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের এই আসরের ছয়টি ডিসিপ্লিনে অংশ নিয়ে ১৮টি স্বর্ণ, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জপদক জিতে আনেন দেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা। গতকাল সকালে বীরমতোই দেশে ফিরেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস দল।
সেই ১৯৯৫ সাল থেকে তাদের এই অর্জন শুরু। সেবার আমেরিকার নিউ হ্যাভেনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে প্রথম অংশ নেন বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা। ওই আসরে ৬টি স্বর্ণ, ৭টি রুপা ও ৭টি ব্রোঞ্জ। পরের কাহিনী তো এখন ইতিহাস। বিদেশের মাটিতে বিভিন্ন গেমস ও টুর্নামেন্টে অংশ নিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা। যেমন স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক বোচি প্রতিযোগিতা, আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক ক্রিকেট কার্নিভাল ইত্যাদি ইত্যাদি। সবখানেই বাংলাদেশের এই বিশেষ ক্রীড়াবিদদের ছিল জয়জয়কার। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের এই আসরের ছয়টি ডিসিপ্লিনে অংশ নিয়ে ১৮টি স্বর্ণ, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জপদক জিতে আনেন দেশের বুদ্ধিপ্রতিবন্ধীরা। বালাদেশের ব্যাডমিন্টন তারকা আবদুল কাদের স্মরণ একাই ৩টি স্বর্ণপদক জেতেন। তবে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে লাল সবুজের দেশের সর্বাধিক পদক আসে ২০১১ সালে গ্রিসের অ্যাথেন্স থেকে। সেবার ৩৫টি স্বর্ণ, ১৬টি রুপা ও ৭টি ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। ২০০৭ সালের চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে দ্বিতীয় সর্বাধিক ৩২টি স্বর্ণ, ১৫টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ আসে বাংলাদেশে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার নিউক্যাসলে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আঞ্চলিক গেমসেও স্বপ্রতিভ ছিলেন বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীরা। ওই আসরে ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ৩৫টি স্বর্ণ, ১৫টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এছাড়া ২০০৯ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক ক্রিকেট কার্নিভালে রানার্সআপ, ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও ২০১৩ সালে কোরিয়ার পেয়ংচাংয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমসের ফ্লোর হকিতে চ্যাম্পিয়ন হন বুদ্ধিপ্রতিবন্ধীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত