আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অতীতের মতই চলবে আফগানদের ক্রিকেট: তালেবান

অতীতের মতই চলবে আফগানদের ক্রিকেট: তালেবান

তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ায়, সে দেশের ক্রিকেট নিয়ে চিন্তায় পড়েছে খেলোয়াড়রা। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের খেলা নিয়ে শঙ্কায় ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। অবশেষে রশিদ-নবিদের জন্য সুখবর দিলেন তালেবানদের মুখপাত্র সুহাইল শাহীন।

তিনি জানান, আফগান ক্রিকেটের ধ্বংস নয়, উন্নতি করতে চান তারা। অতীতের মতই চলবে আফগানদের ক্রিকেট। আরো উন্নতির চেষ্টা করা হবে।

পুরো আফগানিস্তানের সাথে-সাথে, ক্রিকেট স্টেডিয়ামও দখলে নিয়েছে তালেবানরা। তবে ক্রিকেটের উপর কোনো প্রকার অত্যাচার করতে চায় না তালেবানরা। যে গতিতে এগোচ্ছিলো আফগানদের ক্রিকেট, সেটিই ধরে রাখার ইঙ্গিত দিলেন শাহীন।

তাই আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল নিজেদের প্রস্তুতি সাড়তে পারবে। আইপিএলেও ক্রিকেটাররা খেলতে পারবে। এতে কোনো বাঁধা দিবে না তালেবানরা।

উর্দু নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র শাহীন বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলের খেলা অতীতের মতই চলবে। অতীতের মতো এখনও আমরা ক্রিকেটের উন্নতি চেষ্টায় কাজ করবো। আমরা ক্ষমতায় থাকার সময়ই আফগানিস্তানকে ক্রিকেটের সাথে পরিচয় করিয়েছি। ক্রিকেটাররা আমাদেরই থাকবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’

আফগানিস্তান ক্রিকেটের সব খোঁজ-খবর রাখেন শাহীন। জাতীয় দলের খেলা দেখতে মাঠেও গিয়েছিলেন তিনি। শাহীন বলেন, ‘তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে মোল্লা আব্দুস সালাম জায়ীফকে সাথে নিয়ে পাকিস্তানেরবিপক্ষে খেলা দেখতে স্টেডিয়াকম গিয়েছিলাম। আমাদের খেলোয়াড়দের লড়াই দেখে বেশ খুশী হয়েছিলাম। লড়াইয়ের ফলে পাকিস্তানের সাথে অল্প ব্যবধানে হার ছিলো আমাদের।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত