আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

শর্ত পূরণ হলেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি

শর্ত পূরণ হলেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি

সব গুঞ্জন সত্যি করে অবশেষে পিএসজির (প্যারিস সেইন্ট জার্মেইন) ক্রীড়া পরিচালক লিওনার্দো স্বীকার করেছেন যে, কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়তে চান। পাশাপাশি রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন যে সেটিরও ইঙ্গিত দেন। বুধবার (২৬ আগস্ট) ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রিয়ালের কাছ থেকে যে প্রস্তাব গেছে সেটি স্বীকার করে লিওনার্দো বলেন, এমবাপ্পে যেতে চাইলে পিএসজি তাকে আটকাবে না। কিন্তু তার চাওয়ামতো দলবদল হবে না। তাকে নিতে চাওয়া ক্লাবগুলোকে আগে পিএসজির চাওয়া পূরণ করতে হবে।

‘‌‌সে ক্লাব ছাড়তে চায় যে তা পরিষ্কার। দলবদলের সময় (৩১ আগস্ট) শেষ হওয়ার এক সপ্তাহ আগে আমরা পরিকল্পনা বদলাবো না। এমবাপ্পে যেতে চাইলে টেনে ধরবো না। তবে আমাদের শর্ত পূরণ করতে হবে।’

পিএসজির ক্রীড়া পরিচালক বলেন, আমরা সব সময় এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা করেছি। তার সঙ্গে চুক্তিও নবায়ন করতে চেয়েছি। সেটাই আমাদের লক্ষ্য। তাকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হলো- দুই মাস আগে বলেছি যে স্কোয়াডের ভালো মানের খেলোয়াড়দের সমান বেতন তাকে দেওয়া হবে। অন্যটি সম্প্রতি, ভালো মানের খেলোয়াড়দের চেয়েও বেশি বেতনের প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। ওর কাছে এটাই প্রমাণ করতে চেয়েছি যে, সে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের প্রকল্পের কেন্দ্রেও সে।


এদিকে, স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে আনতে পিএসজির টেবিলে ১৬০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৬০০ কোটি টাকা) প্রস্তাব রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে সেটি প্রত্যাখান করে দিয়েছে ফরাসি জয়ান্টরা। তাদের চাওয়া আরও বেশি।

সেটিও স্বীকার করেন লিওনার্দোও। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা মৌখিকভাবে তাদের প্রস্তাব না বলে দিয়েছি। রিয়ালের প্রস্তাবিত অর্থটা পিএসজির প্রত্যাশিত অর্থের চেয়ে অনেক কম।

এবারের গ্রীষ্মকালীন বাজারে দারুণ সব খেলোয়াড় নিয়ে স্বপ্নের দল গড়েছে পিএসজি। সেটি কাউকে নষ্ট করতে দেবেন না জানিয়ে তিনি আরও বলেন, এমবাপ্পের যে দাম হওয়া উচিত, রিয়ালের প্রস্তাবটা তার চেয়ে অনেক কম। আমরা এখনো মোনাকোর কাছে দেনা আছি। তাই এই প্রস্তাব যথেষ্ট না।

২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোতে কিনে এনেছিল পিএসজি। তাই ক্লাবটির এখন চাওয়া সেই অর্থের কাছাকাছি অঙ্ক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত