আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রিয়াল জিতল এক গোলে

রিয়াল জিতল এক গোলে

স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দাপট আর আক্রমণের ম্যাচে ১-০ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছে লস ব্লাঙ্কসরা। জয়সূচক একমাত্র গোলটি করেন ডানি কারভাহাল।

আলাভাসকে হারিয়ে মৌসুম শুরু করা রিয়াল দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল লেভান্তের মাঠে। এবার জয়ের ধারায় ফিরলো দলটি। গোলের উদ্দেশে রিয়াল মাদ্রিদ দুটি শট বেশি নিলেও লক্ষ্যে বেশি শট বেতিসের।

সফরকারীদের ১৩ শটের মাত্র তিনটি যেখানে লক্ষ্যে, সেখানে বেতিসের ১১ শটের ছয়টিই লক্ষ্যে।

প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি রিয়াল। গোলের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। ৬১ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাইলাইন থেকে ভিনিসিউসের কাটব্যাক পেয়ে ডান দিকে দারুণ ক্রস বাড়ান বেনজেমা। আর দুর্দান্ত সাইড ভলিতে জাল কাঁপান কারভাহাল।

অতিরিক্ত সময়ে মাদ্রিদ শিবিরে ভীতি ছড়ান মার্তিন মনতোয়া। এই ডিফেন্ডারের শট ঠেকিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭। যথাক্রমে পরের তিনটি স্থানে থাকা সেভিয়া, ভালেন্সিয়া ও মায়োর্কার পয়েন্টও সমান ৭। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন আটলেতটকো মাদ্রিদ। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত