আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না তামিম

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টির আগে হাঁটুর ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজেও ছিলেন না দেশসেরা এই ওপেনার। ইনজুরি থেকে ফিরে না আসায় ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নেই তামিম। এবার জানিয়ে দিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চাননা তামিম।
বিজ্ঞাপন

বুধবার (১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে তামিম একথা জানান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে আলোচনা করেছেন তামিম।

এরপরেই ভিডিওটিতে তামিম বলেন, 'আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই (নাজমুল হাসান পাপন) এবং প্রধান নির্বাচক নান্নু ভাইর (মিনহাজুল আবেদিন নান্নু) সঙ্গে ফোন করে কিছু ব্যাপারে আলোচনা করেছি। আমি তাদের বলেছি যে, আমার মনে হয় না আমার বিশ্বকাপের দলে থাকা উচিত। আসলে আমি এভেইলেবল না বিশ্বকাপের জন্য।'

কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত এই টাইগারের? এমন প্রশ্নের উদ্রেক ঘটতেই পারে তাই তো এর জবাব নিজেই দিয়েছেন তামিম।

'ইনজুরি আসলে আমার মনে হয় না অত বড় সমস্যা। আমি আশা করছি বিশ্বকাপের আগেই ফিট হয়ে ফিরতে পারব। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেটি মনে হয়েছে, যে ব্যাপারটি আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে সেটা হচ্ছে পর্যাপ্ত ম্যাচ না খেলা। আমার মনে হয় আমি শেষ ১৫ থেকে ১৬টি টি-টোয়েন্টি খেলিনি। তাই আমি যদি হঠাৎ করে এসে দলে জায়গা করে নেই তাহলে আমার জায়গায় যারা খেলছিল তাদের প্রতি সুবিচার করা হবে না। হয়ত আমি বিশ্বকাপের দলে থাকতাম, আমি জানি না কিন্তু আমার মনে হয় না এটা ওদের জন্য সুবিচার করা হত। তাই আমি বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাচককে জানিয়েছি যে আমি বিশ্বকাপে খেলব না। এটাই আমার সিদ্ধান্ত।'—তামিম ইকবাল।
বিজ্ঞাপন

তবে কি এবারেই টি-টোয়েন্টি থেকে নিজের ব্যাট গুটিয়ে নিচ্ছেন তামিম? না! এখনই টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন না বলে তামিম জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি সবাইকে স্পষ্ট করিয়ে জানিয়ে দেই যে আমি অবসরে যাচ্ছি না। তবে আমার এই বিশ্বকাপে খেলা হচ্ছে না, আমি এই বিশ্বকাপে খেলব না।'

টাইগারদের জার্সিতে টি-টোয়েন্টিতে ৭৮টি ম্যাচ খেলা তামিম ইকবাল রান করেছেন ১৭৫৮। আছে একটি শতক এবং ৭টি অর্ধশতক।। টি-টোয়েন্টিতে তার রানের গড় ২৪.০৮ আর স্ট্রাইক রেট প্রায় ১১৭।

দলের তরুণ যারা জাতীয় দলে ওপেন করছেন তারা ভালো পারফর্ম করতে পারবেন বলে মনে করছেন তামিম। 'তরুণ যারা ১৫/১৬টি ম্যাচ ধরে দলে ওপেন করছে, ওদের সুযোগ পাওয়া উচিত। ওদের প্রস্তুতি আমার থেকেও ভালো হবে আর আমার আশা ওরা দলকে আমার চেয়েও বেশি কিছু দিতে পারবে। সেই সঙ্গে বিশ্বকাপে দলকে আমার শুভ কামনা রইল।'

ভিডিওর শেষ দিকে এসে দেশের গণমাধ্যমকে তামিম তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন। মনের ডাক শুনেই এই পথে এগিয়েছেন বলে জানান তামিম। 'আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই। আমার যা মনে হচ্ছিল, সেটাই করেছি। মানুষ হিসেবে আপনারা আমাকে অনেকেই চেনেন না, কিন্তু যারা আমার কাছের, সবাই আমার ব্যাপারে একটা জিনিস জানেন যে, আমি যা-ই করি, হৃদয়ের ভেতর থেকেই করি। আমার মন এটাই বলছিল যে এটাই সঠিক সিদ্ধান্ত। দলের জন্য এটাই ভালো।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত