আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়

দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। এই জয়ের ফলে চলমান সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক পার করেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন ২৯ বলে ৩৩ রান করলেও শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম। অন্যদিকে ৬ বলে ১২ রান করে ফিরে যান সাকিব। রাচিন রবীন্দ্রকে একপা বাড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মোহাম্মদ নাঈম। তিনি দলে হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে রাচিন রবীন্দ্র তিন উইকেট নেন।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ভাল সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। বাংলাদেশ দলের প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন সাকিব। সাকিবের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত আনেন মেহেদি হাসান। মেহেদীর বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন টম ব্লান্ডেল। উইল ইয়াংকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাকিব। অফস্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন ২৮ বলে ২২ রান করা ইয়াং। নিউজিল্যান্ডের ৮৪ রানের মাথায় ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলতে পারে কিউইরা। ফলে ৪ রানে জয় পায় বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক টম লাথাম ৬৭ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন

পাঠকের মতামত