আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্রিকেটে বড় ধরনের বিদ্রোহ আসছে!

ক্রিকেটে বড় ধরনের বিদ্রোহ আসছে!

সেই ভূত কি আবারও ফিরে আসছে ক্রিকেট? নতুন করে শঙ্কা জাগছেই। জাগাচ্ছেন আইপিএল থেকে বিতাড়িত ললিত মোদি। ভারতীয় ক্রিকেট বোর্ডেও তিনি আজীবনের জন্য নিষিদ্ধ। কিন্তু মোদি দমে যাননি। উল্টো ক্রিকেট থেকে আইসিসির নাম মুছে ফেলার পরিকল্পনা নিয়েই হাজির হয়েছেন। অলিম্পিককে মাথায় রেখেই নাকি ক্রিকেটের জন্য নতুন এক বিশ্ব সংস্থা গঠনের পরিকল্পনা করেছেন আইপিএলের এই স্বপ্নদ্রষ্টা।
আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের বিদ্রোহেরই আভাস দিলেন ঝানু এই ব্যবসায়ী। এমন মন্তব্য ও করছেন, আইসিসিকে ছুড়ে ফেলার সময়ও নাকি এসে গেছে!
বিদ্রোহী লিগ আইসিএলের মালিক ‘এসেল’ গ্রুপ আবারও নড়েচড়ে বসছে বলে খবর এসেছিল কদিন আগে। এসেল গ্রুপ তাদের এই নতুন ক্রিকেট বিশ্ব গড়ার মিশনে মোদিকে নিয়ে নামছে বলেই শোনা গিয়েছিল। তখন অবশ্য মোদি এসেল গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। কিন্তু আজ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) কাছে জানালেন অন্য কথা। আইসিসির বিকল্প এক বিশ্ব ক্রিকেট সংস্থা বানানোর পরিকল্পনা নাকি মোদির বেশ পুরোনো। বেশ কয়েক বছর ধরেই এ নিয়ে কাজ করছেন বলে স্বীকার করলেন তিনি।
মোদি বলেছেন, ‘আমরা সম্পূর্ণ ভিন্ন এক ক্রিকেটের চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে পরিকল্পনার নকশাও তৈরি হয়ে গেছে। পরিকল্পনার প্রতিটি অংশে আমার ছাপ দেখতে পাবেন। এটি অনেক বিস্তারিত একটি পরিকল্পনা। এটি এমন নয় যে আপনি বললেন আর সঙ্গে সঙ্গে এ ধরনের একটা ব্যাপার ঘটে গেল। বছরের পর বছর ধরে আমরা এটি নিয়ে কাজ করছি।’
মোদির দাবি, ক্রিকেটকে ‘তিন মোড়লে’র আগ্রাসন থেকে বাঁচাতেই এই পরিকল্পনা। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা করেছে, সেটি থেকে মুক্তি পেতে তাঁর এই উদ্যোগ সাহায্য করবে। সেই সঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিলেন আইসিসির প্রতি। চাইলেই নাকি আইসিসির একচ্ছত্র আধিপত্য শেষ দিতে পারেন তিনি, ‘আমরা চাইলেই বর্তমান ব্যবস্থা অবসান ঘটাতে পারি, কোনো ঝামেলা ছাড়াই। কয়েক শ কোটি ডলার খরচ হবে, এই যা। আর এই টাকাটা জোগাড় করাও তেমন কোনো সমস্যা নয়।’
কীভাবে কী করতে যাচ্ছেন—এ ব্যাপারে খোলাসা করে কিছু বলতে রাজি হননি। ‘রণকৌশলে’র অংশ হিসেবেই হয়তো তা গোপন রাখতে চান। তাঁর এই ‘বিদ্রোহে’র পরিকল্পনায় কারা আছে, কোন কোন দেশ সাড়া দিচ্ছে—এসবও কিছু বলেননি মোদি। তবে একটা বিষয় নিশ্চিত করেছেন, তাঁর গড়া ক্রিকেটের নতুন পৃথিবীতে ওয়ানডের কোনো জায়গা থাকবে না। কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ঘিরেই তাঁর পরিকল্পনা। তাঁর মতে ওয়ানডে খেলার দিন এখন শেষ।
ওয়ানডের মতো আইসিসিরও প্রয়োজন ফু​রিয়ে গেছে বলে মনে করেন তিনি। অলিম্পিকের মতো বড় আসরে ক্রিকেট যুক্ত করা, ক্রিকেটকে আরও বিশ্বায়নের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা নাকি তাঁরই ছিল। কিন্তু আইসিসি সব সময়ই হেঁটেছে উল্টো পথে। এমন দাবি করে মোদি বলেছেন, ‘আমিই এটার প্রস্তাব দিয়েছিলাম। আইসিসি কখনো এতে রাজি ছিল না। তার মানে আমাদের আইসিসিকে ছুড়ে ফেলার সময় হয়েছে। যদি সবকিছু ঠিকভাবে করতে পারি তবে ইতিহাসই তৈরি হতে যাচ্ছে।’
মোদির হুমকি আইসিসি কতটা গুরুত্বের সঙ্গে নেয়, সেটাই দেখার। মোদি নিজেই গত পাঁচ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ থেকে ভারতে চলা বিচার প্রক্রিয়া থেকে বাঁচতে। তবে ক্রিকেট বিশ্বকে বদলে দেওয়া আইপিএলের মতো ছক যাঁর মাথা থেকে বেরিয়েছে, তাঁর কথা হেসে উড়িয়ে দেওয়ারও সুযোগ বোধ হয় সামান্যই।

শেয়ার করুন

পাঠকের মতামত