আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোয়ার জামান নিপুর জোড়া গোলে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।
 
টানা দুই হারে এই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারানো ভারত ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সেমি-ফাইনালে উঠেছে।
 
ম্যাচের ৬ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন সরোয়ার জামান নিপু। বক্সের মধ্যে তার ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফিরিয়ে দেয়ার পর বাঁ পায়ে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন নিপু। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিক বাংলাদেশ। ৬০ মিনিটে রাকিব লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৬ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে আতিকুজ্জামান লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৭তম মিনিটে শ্রীলঙ্কার ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষ করে দেন নিপু।


শেয়ার করুন

পাঠকের মতামত