আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

খেলা মাঠে গড়ায়নি, তবু বিরিয়ানির বিল ৩১ লাখ!

খেলা মাঠে গড়ায়নি, তবু বিরিয়ানির বিল ৩১ লাখ!

সিরিজ বাতিল করে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) খুব বিপদে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের সিরিজ বাতিল করার প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পিসিবি। এ ছাড়া নিউজিল্যান্ডের পর ইংলিশরাও পাকিস্তান সফর বাতিল করেছে। সব মিলে বিপাকে পিসিবি। যে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করেছে, সে নিরাপত্তা বাহিনীর বিরিয়ানির বিল দিতেই ৩১ লাখ টাকা গুনতে হচ্ছে পিসিবিকে!

গত শুক্রবার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগমুহূর্তে নিরাপত্তার ইস্যুতে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। ফলে সিরিজটি মাঠেই গড়ায়নি। অথচ সিরিজ নিয়ে ব্যাপক আয়োজনের বিল মেটাতে হচ্ছে পিসিবিকে।

ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে সিরিজের জন্য রাওয়ালপিন্ডিতে ৫০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়ন করেছিল পাকিস্তান। তাঁদের প্রত্যেককে দুই বেলা করে বিরিয়ানি পরিবেশন করা হতো। মোট আট দিন দুই বেলা করে বিরিয়ানি দেওয়া হয়। সিরিজ বাদ হয়ে গেলে সে বিরিয়ানির বিল আসে ভারতীয় মুদ্রায় ২৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকার বেশি)। এমন আরও অনেক কিছুর বিলই মেটাতে হচ্ছে পিসিবিকে।

ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে খুব চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বেশ কয়েকটি দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, তখনই পরিস্থিতি বদলে দিয়েছে নিউজিল্যান্ড। এই ঘটনায় হতাশ পাকিস্তানের ক্রিকেটারেরা। বাবর আজমদের হতাশা ভুলে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানালেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ক্রিকেটারদের প্রতি রমিজ রাজার বার্তা—‘বিশ্বমানের দল হও, তাহলে সবাই তোমাদের সঙ্গে খেলতে লাইন ধরবে।’

এক ভিডিও বার্তায় রমিজ রাজা বলেছেন, ‘তোমাদের হতাশা ও ক্ষোভ দূর করতে হবে পারফরম্যান্সের মধ্য দিয়ে। যখন তোমরা বিশ্বমানের দল হবে, তখন সবাই তোমাদের সঙ্গে খেলার জন্য লাইন দেবে। তাই, এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই। এগিয়ে যেতে হবে এবং শক্ত থাকতে হবে। হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা করব এবং শিগগিরই তোমরা সুখবর ও ভালো ফল পাবে।’
 
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘এই যন্ত্রণা আমাদের ভাগাভাগি করে নিতে হবে এবং যা ঘটেছে, তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু প্রতিবারই সামনে এগিয়ে গিয়েছি। আমাদের অনেক দৃঢ়তা ও শক্তি রয়েছে এবং সেটার উৎস আমাদের ভক্ত-সমর্থক ও দল।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত