আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শেষ বিশ্বকাপ খেলার সময় জানালেন নেইমার

শেষ বিশ্বকাপ খেলার সময় জানালেন নেইমার

ফুটবলের সর্বোচ্চ আসরে দুইবারের চেষ্টায় হতাশা ছাড়া আর কিছু পাননি নেইমার। ফুটবল খেলার মতো মানসিকতা দিন দিন ফুরিয়ে যাচ্ছে তার, শরীরও সায় দিচ্ছে না। তাই স্বপ্ন পূরণের জন্য ২০২২ সালে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপকেই শেষ সুযোগ দেখছেন নেইমার। এরপর আর কোনো বিশ্বকাপেই ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে না ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

ঘরের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ওই আসরে কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পরে আর খেলা হয়নি নেইমারের। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালের বেশি টানতে পারেননি।

গত দুই বারের মতো আগামী আসরেও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। তাকে ঘিরেই সাজানো হবে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পরিকল্পনা। নেইমারও তাই আসরে সবটা উজার করে দিতে চান। ডিএজেডএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এই ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি এটাই, আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ হিসেবে দেখছি কারণ, আমি জানি না ফুটবলে আরও সময় থাকার মতো আমার মানসিক শক্তি থাকবে কি না। তাই আমি সবকিছু ভালোভাবে করতে চাইব, আমার দেশের জন্য জিততে সব করব, ছোটবেলা থেকে দেখে আসা আমার সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ করতে সবকিছু করব আমি এবং আশা করি আমি তা করতে পারব।’


এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত