আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আবারো মুগ্ধ আনুশকা কোহলির খেলায়

আবারো মুগ্ধ আনুশকা কোহলির খেলায়

রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিফটির পরই ব্যাট তুলে চুম্বন বাতাসে ভাসিয়ে দিলেন বিরাট কোহলি। কার উদ্দেশে? বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। দারুণ উৎফুল্ল আনুশকা শর্মা দাঁড়িয়ে করতালি দিয়ে ভালোবাসার মানুষের অনন্য অর্জনকে অভিনন্দনও জানিয়েছেন। স্যার ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা এমনকি সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরা যা পারেননি, কোহলি তা পেরেছেন! স্বাভাবিকভাবেই প্রিয়তমর সাফল্য ছুঁয়ে গেছে আনুশকাকেও।এক নভেম্বর থেকে আরেক নভেম্বর, এক রেকর্ড থেকে আরেক রেকর্ড। গত বছর নভেম্বরে কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ১১৪তম ইনিংসে বিরাট কোহলি ঢুকে পড়েছিলেন ওয়ানডের পাঁচ হাজারি ক্লাবে। আর গতকাল হায়দরাবাদে এ ভারতীয় ব্যাটিং সেনসেশন নিজের ১৩৬তম ইনিংসে প্রবেশ করলেন ছয় হাজারি ক্লাবে।পাঁচ হাজারি ক্লাবে ঢুকতে কোহলির লেগেছিল ১১৪টি ইনিংস। সে দফা উইন্ডিজ কিংবদন্তিকে ছাড়াতে পারেননি কোহলি, রেকর্ডটা স্পর্শ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ভারতের এ রানমেশিন এবার ছয় হাজারি ক্লাবে ঢুকে পড়লেন সবাইকে ছাড়িয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত ৪৮ রানে কোহলি ছয় হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। এ ক্লাবে ঢুকতে ভারতীয় ব্যাটিং সেনসেশনের ইনিংস লেগেছে ১৩৬টি, ভিভের সেখানে ১৪১, গাঙ্গুলির ১৪৭, লারার ১৫৫ এবং টেন্ডুলকারের ১৭০। এ মুহূর্তে একমাত্র হাশিম আমলার সম্ভাবনা আছে কোহলির এ রেকর্ড ভাঙার। ওয়ানডেতে ৯৫ ইনিংসে প্রোটিয়া ব্যাটসম্যানের রান ৪৭৯০।

শেয়ার করুন

পাঠকের মতামত