আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঢাকার যানজটের ভয়ে বাংলাদেশে খেলতে আসেননি এই তারকা!

ঢাকার যানজটের ভয়ে বাংলাদেশে খেলতে আসেননি এই তারকা!

মালদ্বীপের ‌'মেসি' আলী আশফাক। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার বলা হয় তাকে।

নিজ দেশে এই ফুটবলার এতোটাই জনপ্রিয় যে অবসরে নিতে গিয়েও সতীর্থ ও সমর্থকদের অনুরোধে মাঠ ছাড়তে পারেননি। এখন তার বয়স ৩৬ বছর, তবুও টগবগে তরুণদের হার মানায় আলী আশফাকের পারফরম্যান্স।

২২ গোল করে সাফের আসরে সর্বোচ্চ এই গোলদাতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংস থেকে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি আলী আশফাক।

বাংলাদেশে খেলতে কেন আগ্রহ দেখাননি সেই প্রশ্নের জবাবে অদ্ভূত এক কারণ দেখালেন আলী আশফাক। জানালেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় জ্যামের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়ে দেয় মানুষ। এমন জ্যামের শহরে আসতে মন সায় দেয়নি তার।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন মালদ্বীপ দলের গোলমেশিন আলী আশফাক।

বললেন, বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন (বর্তমানে জাতীয় দলের কোচ) আমাকে বসুন্ধরা কিংসে খেলার প্রস্তাব দিয়েছিল, আমি যাইনি। অস্কারই শুধু আমাকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের কোনো ক্লাব কখনো আমাকে সেভাবে প্রস্তাব দেয়নি।

কিন্তু বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেললে মালদ্বীপ থেকে অর্থ বহুগুনে বেশি পেতেন - প্রশ্নে আলী আশফাক বলেন, আমি জানি বসুন্ধরায় অনেক অর্থ। এএফসি কাপে খেলতে আসা প্রতি খেলোয়াড়কে অনেক বোনাস দিয়েছে যা আমাদের ক্লাব ও জাতীয় দল কোথাও দেয়া হয় না। কিন্তু আসল কথা কী - অর্থ আমাকে সেভাবে টানে না। তাছাড়া বাংলাদেশে না যাওয়ার কয়েকটি কারণ আছে। প্রথমত আমি পরিবারের সাথে থাকতে চাই। দ্বিতীয়ত বাংলাদেশ অনেক জনবহুল এবং ঢাকা যানজটের শহর। এই যানজটের কারণে আগ্রহ দমে যায়। সব মিলিয়ে অস্কারের প্রস্তাবে সাড়া দিতে পারিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত