আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এক ক্যাচেই সাকিব পেলেন এক লাখ রুপি

এক ক্যাচেই সাকিব পেলেন এক লাখ রুপি

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। বোলিংয়ে উইকেট না পেলেও রানের চাকা নিয়ন্ত্রিত রেখেছেন। কিন্তু ফিল্ডিংয়ে ঢিলেমি দেননি সাকিব আল হাসান। গতকাল রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন তিনি। ক্যাচটি ধরে জিতেছেন ‘পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ’। ওই এক ক্যাচেই সাকিবের ঝুলিতে এলো এক লাখ রুপি।

দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে শেষের রোমাঞ্চে হারায় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের ইনিংসে তখন ১৫তম ওভারে দারুণ ক্যাচ নেন সাকিব। ক্যাচটি ছিল দিল্লির মূল ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। ওই ওভারের প্রথম বলে বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ৩৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকা শিখর। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটি নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে থাকলেও একাদশের বাইরেই রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। একের পর এক ম্যাচে সতীর্থদের  জন্য পানি টানার কাজই মূলত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে শেষ দিকে এসে তোপের মুখে পড়ে সাকিবকে সুযোগ করে দিয়েছে কলকাতা। আর, সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশি তারকা। এমনকি কাল এলিমিনেটর পর্বে সাকিবের ফিনিশিংয়েই বেঙ্গালুরুর বিপক্ষে জয় পায় কলকাতা। তাই ফাইনালেও সাকিবে আস্থা রাখতে পারে কলকাতা।

আগামীকাল শুক্রবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোট থেকে সুস্থ হয়ে ওঠায় ফাইনালে সাকিবের জায়গায় তাঁর খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। সবমিলে সাকিবকে রাখা হয় কি না সেটা মূল পরীক্ষাতেই দেখা যাবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত