আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যুবরাজ সিং গ্রেফতার

যুবরাজ সিং গ্রেফতার

বর্ণবৈষম্যমূলক মন্তব্যের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তবে খুব বেশিক্ষণ গ্রেফতার থাকতে হয়নি তাকে। গ্রেফতারের কিছুক্ষণ পরই অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে গিয়েছেন তিনি।

ভারতের হরিয়ানা প্রদেশের হিসার জেতার হানসি পুলিশ স্টেশনে তাকে গতকাল গ্রেফতার করা হয়। সে অঞ্চলের পুলিশ সুপার নীতিকা গেহলট জানিয়েছেন, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তকারী অফিসার ডেপুটি পুলিশ সুপারের বিনোদ শংকরের কাছে আসেন যুবরাজ। তদন্তে যোগ দেন।

এর কিছু পরেই হাইকোর্টের নির্দেশ মেনে তাকে জামিনে হানসির পুলিশ স্টেশন। হানসির পুলিশ সুপার বলেছেন, ‘গ্রেফতার করার পর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন উনি। ইতিমধ্যে আমরা তার ফোন নিয়েছি।’ ডেপুটি পুলিশ সুপার ‘কাগজ-কলমে’ গ্রেফতারির উপর জোর দিয়েছেন।

গেল বছর ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিওতে যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে যুবরাজ জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। হানসির এক আইনজীবী রজত কালসান তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তার দাবি ছিল, যুবরাজের মন্তব্যে দেশটির দলিত সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। কারণ, প্রচুর মানুষ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন।

সে আইনীজীবীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা, ১৫৩বি এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের (প্রতিরোধ এবং নৃশংসতা) ৩ (১) (ইউ) ধারায় মামলা করা হয় যুবরাজের নামে। তারই ফলে গ্রেফতার হলেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।

হাইকোর্টে চলতি বছরের শুরুতে সেই এফআইআর খারিজের আবেদন করেছিলেন যুবরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি যে আমার বন্ধুদের সঙ্গে কথা বলার সময় আমায় ভুল বুঝেছেন। যা অযাচিত ছিল। তবে দায়িত্ববান ভারতীয় হিসেবে আমি বলতে চাই যে যদি অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত দিতে থাকি, তাহলে আমি ক্ষমা চাইছি।’ তাতেও শেষরক্ষা হয়নি তার। শেষমেশ গ্রেফতারই হতে হয়েছে তাকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত