আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

টি-২০’তে সেরা ৫ ব্যাটসম্যান ও বোলার

টি-২০’তে সেরা ৫ ব্যাটসম্যান ও বোলার

রানের দিক থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার চেয়ে এগিয়ে বিরাট কোহলি আর উইকেটের দিক থেকে লাসিথ মালিঙ্গা।

বিশ্বে যে পাঁচজন ক্রিকেটার রানের দিক থেকে সেরাদের তালিকায় আছেন তার মধ্যে দু’জনই ভারতের।

বিরাট কোহলি

বিরাট কোহলিকে অনেকেই আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মনে করেন। তিনি ৯০ ম্যাচে ৩১৫৯ রান তোলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। এই ফরম্যাটে একমাত্র তারই তিন হাজারের বেশি রান আছে।

বিরাট কোহলির গড় ৫২, স্ট্রাইক রেট ১৩৯। ২৮ বার অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।


মার্টিন গাপটিল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা রান সংগ্রাহকদের তালিকায় কোহলির পরেই আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিল। তার রান ২৯৩৯। গড় ৩২। স্ট্রাইক রেট ১৩৬।

গাপটিলের ব্যাট থেকে দুটি টি-টোয়েন্টি শতক এসেছে।

রোহিত শর্মা

তিন নম্বরে আছেন রোহিত শর্মা। তার ব্যাট থেকে চারটি টি-টোয়েন্টি শতক আছে। ৩২ গড় এবং ১৩৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটে সফলতম ব্যাটসম্যানদের একজন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তার নেতৃত্বে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ।

পল স্টার্লিং

চার নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং, যিনি ৮৯ ম্যাচে ২৪৯৫ রান তুলেছেন। তিনি একটি শতক ও ১৯টি অর্ধশতক হাঁকিয়েছেন।

আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। ৩০ গড়ে ১৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

অ্যারন ফিঞ্চ

পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। এই তালিকায় সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ফিঞ্চের ১৫০। ৩৭ গড়ে ব্যাট করেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন ফিঞ্চ- ১৭২। ৭৬ ইনিংসে ২৪৭৩ রান তুলেছেন তিনি।

ক্রিস গেইল

তবে এই পাঁচজন এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটারের সবচেয়ে বিনোদন দেয়া ব্যাটসম্যান মনে করা হয় ক্রিস গেইলকে।

তিনি ৭০ ইনিংস ব্যাট করে ১৮৫৪ রান তোলেন, ২৯ গড়ে, প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

টি-টোয়েন্টি শতক হাঁকিয়েছেন দুটি এবং অর্ধশতক ১৪টি।

গেইলকে টি-টোয়েন্টি ক্রিকেটে 'ইউনিভার্সাল বস' বলা হয়।

লাসিথ মালিঙ্গা

বোলারদের তালিকায় সবার ওপরে আছে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা।

পরিসংখ্যানের দিক থেকে মালিঙ্গা বিশ্বের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বোলারদের একজন।

৮৪ ইনিংসে তিনি ১০৭টি উইকেট নিয়েছেন।

২০ গড় ইকোনমি রেট ৭.৪২।

মালিঙ্গার সেরা বোলিং ফিগার ৬ রানে ৫ উইকেট।

মালিঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছেন।

সাকিব আল হাসান

লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। ১০৮টি উইকেট নিয়েছেন তিনি। সাকিবের সামনে সুযোগ এক নম্বরে জায়গা করে নেয়ার।

সাকিবের বোলিং গড় ২০ দশমিক ৬৮। ইকোনমি রেট ৬ দশমিক ৭৩।

বিশ্বের প্রায় সবগুলো বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১১ থেকেই নিয়মিত খেলছেন তিনি। এর বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগেও খেলেছেন।

সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বা তার বেশি উইকেট নেয়া দ্বিতীয় বোলার।

টিম সাউদি

টিম সাউদি আছেন এই তালিকার তিন নম্বরে, তিনি ৯৯টি উইকেট পেয়েছেন। গড় ২৫ দশমিক ১৭।

তবে ইকোনমি রেট অনেক বেশি। ওভারপ্রতি ৮ দশমিক ৩৯ করে রান দিয়েছেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার।

তবে ম্যাচের শেষদিকে বেশ কার্যকরী বোলার টিম সাউদি। তিনি একবার চারটি ও একবার পাঁচটি উইকেট নিয়েছেন এক ইনিংসে।

শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সফলতম ক্রিকেটারদের একজন। ব্যাট হাতে তিনি ২০০৯ বিশ্বকাপে বড় ভূমিকা পালন করেছেন।

তার নৈপূণ্যে পাকিস্তান বিশ্বকাপ জিতেছে।

৯৮টি উইকেট নিয়ে আফ্রিদি আছেন এই তালিকার চার নম্বরে। ইকোনমি রেট ৬ দশমিক ৬৩, গড় ২৪ দশমিক ৪৪।

রশিদ খান

বোলারদের তালিকায় সবচেয়ে ভালো গড় রশিদ খানের, ১২ গড়ে ৫১ ম্যাচে ৯৫টি উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।

বলা হয়ে থাকে, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কার্যকরী বোলারদের একজন রশিদ খান।

আফগানিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি।

খুব অল্প বয়সে সফলতা লাভ করা এই ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ডাক পান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত