আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ক্রিস গেইল ও ক্রিকেটজীবনের শেষ বলে উইকেট

ক্রিস গেইল ও ক্রিকেটজীবনের শেষ বলে উইকেট

টি-টোয়েন্টি ক্রিকেটজীবনের শেষ বলে উইকেট পেলেন ক্রিস গেইল। শনিবার অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে আউট করেন তিনি। তবে গেইলই প্রথম নন, এর আগে অনেক ক্রিকেটারই বিভিন্ন ফরম্যাটে জীবনের শেষ বলে উইকেট নিয়েছেন।

এই তালিকায় প্রথম হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ। তিনি একমাত্র বোলার, যিনি টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি— তিনটি ফরম্যাটেই জীবনের শেষ বলে উইকেট পেয়েছেন। এই কৃতিত্ব আর কারোর নেই। তিন ক্ষেত্রেই তার হাতে আউট হন ইংরেজ ব্যাটার। টেস্টে জেমস অ্যান্ডারসন, একদিনের ক্রিকেটে পল নিক্সন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে পল কলিংউড।

তালিকায় দ্বিতীয় শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন। টেস্ট জীবনের শেষ বলে তিনি ভারতের প্রজ্ঞান ওঝাকে আউট করেন। সেটি ছিল তার ৮০০তম উইকেট। টেস্টে তার ধারেকাছে কেউ নেই। সব ফরম্যাট মিলিয়েও মুরলিধরন সবার থেকে আগে।

জীবনের শেষ বলে উইকেট নিয়েছেন লসিথ মালিঙ্গাও। একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে জীবনের শেষ বলে আউট করেন মোস্তাফিজুর রহমানকে।

নিউজিল্যান্ডের প্রখ্যাত ক্রিকেটার স্যর রিচার্ড হ্যাডলিও রয়েছেন এই তালিকায়। তিনি টেস্ট কেরিয়ারের শেষ বলে ইংল্যান্ডের ডেভন ম্যালকমকে আউট করেন।

তবে এই তালিকায় চমকপ্রদ ভাবে রয়েছেন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টও। তার রেকর্ড আইপিএল-এ। পাঞ্জাব কিংসের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন গিলক্রিস্ট। একটি ম্যাচে আচমকাই তিনি একটি বল করে বসেন। ওই বলে আউট হন হরভজন সিংহ। গিলক্রিস্টের ক্রিকেটজীবনে করা সেটিই এক এবং একমাত্র বল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত