আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরে মাহমুদউল্লাহ

টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরে মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরেই জানা গিয়েছিল টেস্ট আর খেলছেন না মাহমুদউল্লাহ। তবে মুখে কিছু না বলার কারণে সবকিছুতে ছিল গুমোট ভাব। শেষ পর্যন্ত সেই ঘটনার চার মাস পর পরিস্কার বার্তা আসলো টি-টোয়েন্টি ক্যাপ্টেনের মুখে। এক বিবৃতি বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।

এক বিবৃতিতে বুধবার রিয়াদ বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

তিনি আরো বলেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য।’

টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি টোয়েন্টি চালিয়ে যাবেন মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও টেস্ট থেকে বিদায় নিচ্ছি, তবে চালিয়ে যাব ওয়ানডে ও টি-টোয়েন্টি। ব্যাটে-বলে এই দুই ফরম্যাটে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

২০০৯ সালের জুলাইয়ে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রিয়াদের। শেষ টেস্ট খেলেছেন চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে। শেষ ম্যাচে তিনি করেছিলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস।

ক্যারিয়ারে ৫০ টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। ৯৪ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২৯১৪ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫০ অপরাজিত। গড় ৩৩.৪৯। ১৬টি ফিফটির পাশাপাশি রয়েছে পাঁচটি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট। সেরা বোলিং ফিগার ৫১ রানে ৫ উইকেট।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত