আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

সাকিবকে ছেড়ে দিচ্ছে কেকেআর!

সাকিবকে ছেড়ে দিচ্ছে কেকেআর!

আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২২-এর মেগা অকশান। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো তারিখ ঘোষণা করা না হলেও সূত্রের মাধম্যে জানা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মেগা অকশানের আয়োজন করতে পারে আইপিএল কমিটি। আগের আইপিএলে অংশগ্রহণকারী ৮টি দলের সাথে এই বছর দুটি নতুন দল সংযোজিত হয়ে মোট ১০ দলের আইপিএল হতে চলেছে ২০২২ সালে। ইয়ন মর্গ্যান এবং সাকিব আল হাসানকে সম্ভবত দেখা যাবে না কেকেআর জার্সিতে।

তার আগে নিলামে খেলোয়াড় বাছাই করার জন্য ভারতীয় বোর্ড, বিসিসিআই প্লেয়ার রিটেনসন পলিসি এনেছে। যেখানে আগের ৮টি দল নিজেদের যেকোনো ৪ জন খেলোয়াড় ধরে রাখাতে পারবে। সেই খেলোয়াড়ের তালিকা এই মাসের শেষেই জমা দিতে হবে। আপাতত কোনো দলই নিজের কোনো খেলোয়াড়দের ধরে রাখতে ইচ্ছুক তার সূচি প্রকাশ করেনি।

তবে তারা নিজেদের মধ্যে চূড়ান্ত তালিকা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নিশ্চই। সূত্রের মাধ্যমে জানা গেছে যে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তাদের ৪ জন খেলোয়াড়কে ঠিক করে নিয়েছে।

চেন্নাই সুপার কিংস : গতবারের চ্যাম্পিয়ন দল পুরনো খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, গতবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়কে নিজেদের দলে রাখবেন। চতুর্থ খেলোয়াড় হিসেবে তারা মইন আলি অথবা স্যাম কারাণের মধ্যে কোনো একজনকে রাখবেন তাদের দলে।

কলকাতা নাইট রাইডার্স : গতবারের রানার্স আপ এবং দুবারের চ্যাম্পিয়ন কলকাতা দল তাদের দুই ক্যারিবিয়ান অল রাউন্ডারকে রেখে দেবে তাদের দলে। তারা হলেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। বাকি দুজন হলেন গতবারের আইপিএলে ভাল ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার এবং বরুন চক্রবর্তী। অর্থাৎ তারা ছেড়ে দেবে সাকিব আল হাসানকে।

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : আপাতত দুটি নাম স্থির হয়েছে ব্যাঙ্গালোর দলে। ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে রেখে দেবে তারা। দেবদত্ত পডিক্কাল এবং যুজবেন্দ্র চাহালের নাম উঠে এলেও এখনো কিছু সিদ্ধান্ত নেয়া হয়নি।

মুম্বই ইন্ডিয়ান্স : তিনজন খেলোয়াড়কে আপাতত তারা ঠিক করেছে রেখে দেয়ার জন্য। তাদের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বুমরাহ এবং পোলার্ড।চতুর্থ খেলোয়াড় হিসেবে কাকে রাখবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মুম্বই দল। ঈশান কিষান, সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কাকে রাখবেন তা নিয়েই আলোচনা হচ্ছে মূলত। এদের মধ্যে তরুণ ঈশান কিষানকেই রেখে দিতে পারে মুম্বই দল।

দিল্লি ক্যাপিটালস : অধিনায়ক ঋষভ পন্থের উপরই ভরসা রাখছে দিল্লি দল। এর সাথে সাথে পৃথ্বী শাহ ,আন্দ্রে নোকিয়া এবং অক্ষর প্যাটেলকে রেখে দেবে দিল্লি দল।

বাকি দলগুলো এখনো খেলোয়াড়দের কোনো সূচি প্রকাশ না করেনি। তবে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুলকে হয়তো আর পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে না। শোনা যাচ্ছে যে নতুন লখনৌ দলের অধিনায়ক হবেন তিনি। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক সঞ্জু স্যামসনের ওপরই ভরসা রাখছেন এ বছরও।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত