আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

সব অপেক্ষার অবসান হলো। সবাইকে পেছনে ফেলে ২০২১ সালের ব্যালন ডি’অরের পুরস্কার জিতে নিলেন লিওনেল মেসি। প্যারিসে গতকাল সোমবার দিবাগত রাতে জমকালো অনুষ্ঠানে মাধ্যমে আর্জেন্টাইন তারকার হাতে এবারের ব্যালন ডি'অরের পুরস্কার তুলে দিয়েছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। রেকর্ড সপ্তমবার এই পুরস্কার জিতে ব্যালন ডি'অর রাজা এখন আর্জেন্টাইন তারকা।

অবশ্য আগেও সর্বোচ্চবার ব্যালন ডি’অর জয়ের মালিক ছিলেন মেসি। এবার সেই সংখ্যাটাকে আরো উঁচুতে নিয়ে গেলেন পিএসজি সুপারস্টার। এই পুরস্কার জেতাতে মেসির ধারে কাছেও নেই এখন। মেসির পর দ্বিতীয় সংখ্যকবার এই পুরস্কার পাঁচবার জিতেছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবার ব্যালন ডি’অর জেতা ক্রিস্টিয়ানো রোনালদো এবার ষষ্ঠ হয়েছেন।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় মেসির সঙ্গে ছিলেন রবার্তো লেভানদোভস্কি, জর্জিনিও, করিম বেনজেমা ও এনগোলো কন্তে। এই পাঁচ খেলোয়াড়ের মধ্যে সাংবাদিকদের সর্বোচ্চ ভোট পেয়ে পুরস্কারটি জেতেন মেসি। দ্বিতীয় হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। ‍তৃতীয় হয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও।

ক্লাব ফুটবলে মৌসুমটা বার্সেলোনার ভালো না কাটলেও মেসি নিজে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি জিতে নেন তিনি। এরপর গত আগস্টে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে এসেছেন পিএসজিতে। সেখানে গিয়ে অবশ্য এখানেও নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি।

জাতীয় দলেও মেসি ছিলেন এবার অনন্য। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপার খরা কাটালেন তিনি। তাঁর অধীনেই লম্বা সময় অপেক্ষার পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়ে আরেকবার ব্যালন ডি’অরের মর্যাদা অর্জন করলেন মেসি।

পুরস্কার হাতে নিয়ে মেসি বলেন, ‘এখানে আবার আসতে পারাটা অবিশ্বাস্য। দুই বছর আগেও ভেবেছিলাম এবারই শেষ। কোপা আমেরিকা জয়ই চাবিকাঠি।’

নারী ফুটবলে এই বছরের ব্যালন ডি’অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত মৌসুমটা বার্সেলোনার হয়ে দারুণ খেলেছেন তিনি। তাইতো পুরস্কারও উঠল তাঁর হাতে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত