আপডেট :

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

ইতিহাস গড়লো ১০ বছরের সাঁতারু লারিসা

ইতিহাস গড়লো ১০ বছরের সাঁতারু লারিসা

বাবা-ভাইয়ের সঙ্গে লারিসা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়লো ১০ বছর ৪মাস বয়সী সৈয়দা লারিসা রোজেন। সে রাজধানী ঢাকার এক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সেসহ এবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ৭৯ সাঁতারু। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু করেন তারা।

কিশোরী লারিসার সঙ্গে সাঁতারে অংশ নিয়েছেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ান। দুই সন্তানের সঙ্গে অংশ নিয়ে বাংলা চ্যানেলে সাঁতারে উদ্ধারকারী ছিলেন তাদের মা। মাঝপথে দু'ভাইবোন ঢেউয়ের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হলে উদ্ধারকারীরা তাদের তুলে নেয়।

সাঁতার শুরুর আগে সাংবাদিকদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়, কেমন লাগছে? জবাবে লারিসা বলে, ‘একটু ভয় ভয় করছে। তবে, আশা করছি আমি পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

‘ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ স্লোগানে বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন করেছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। এবারের ৭৯ জন সাঁতারু-এর মাঝে একজন ফ্রান্সের নাগরিক ও এক নারী রয়েছেন। সাঁতরে ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিনে পাড়ি জমান তারা। এ সময় দ্বীপের বাসিন্দারা তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

দ্বীপের বাসিন্দারা ও আয়োজকরা জানায়, বেলা ১১টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করার আগে ৭৯ সাঁতারু দেশের পতাকা দেখিয়ে উল্লাস করেন। বেলা ২ টা ৩০ মিনিটে (৪ ঘণ্টা ৯ মি.) বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপে প্রথম পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। তিনি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। সবচেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরবও অর্জন করেন তিনি।

এরআগে গতবছরও সাইফুল ইসলাম রাসেল দ্বিতীয় হয়েছিলেন। এবারে ৩ ঘণ্টা ১৬ মিনিটে পাড়ি দিয়ে তৃতীয় হয়েছেন সালাউদ্দিন। এরপর সূর্য ডুবির সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭৪ জন সাঁতারু দ্বীপে পৌঁছান। বাকিদের মধ্যে যারা মাঝপথে সাঁতারে ব্যর্থ হয়েছেন তাদের কয়েকজন সাঁতারুকে উদ্ধারকারীরা তুলে নেয়।

এবার ১৮তম বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড গড়েন ষড়জ অ্যাডভেঞ্চারের নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার। তিনি সাঁতার শুরুর আগে বলেছেন, চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে আয়োজন করা হয়েছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করবেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী ছিল।

লিপটন সরকার আরও জানান, এবার সর্বোচ্চ ৭৯ জন সাঁতারু অংশ নেন। গত বছর ৪৩ জন সাঁতারু অংশ নিয়েছিল। আমরা বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ সাঁতারুর অংশগ্রহণ বলে দিচ্ছে, বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয় হচ্ছে।

দ্বীপে পৌঁছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন বলেন, মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে, মনে হচ্ছে আমি ‘বিশ্বজয়’ করেছি। আমার টার্গেট ছিল যেকোনো মূল্যে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে জয়ের স্বাদ নিব। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন। আমি সূর্য ডুবির অনেক আগে দ্বীপে পৌঁছেছি। এছাড়া অনেক সহকর্মী সূর্য ডুবির সঙ্গে সঙ্গেই পৌঁছেন। আগামীতে আরও বড় বড় অ্যাডভেঞ্চারে অংশ নিতে চাই। এজন্য সরকার ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতা কামনা করছি।'

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, বাংলা চ্যানেল পাড়ি দেওয়া নিয়ে একটা উৎসবের আমেজ বয়ে যায় সোমবার। উৎসুক জনতা সাঁতারুদের অপেক্ষায় তীরে অপেক্ষা করে। এক কিশোরী সাঁতারুকে নিয়ে সবার আগ্রহ বেশি কাজ করেছে। এমন দুঃসাহসিক কাজ করা মেয়েটিকে দেখতেই সববয়সীদের ভীড় জমে বালুচরে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত