আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে ভারতের জালে একবার বল জড়ালেও রেফারি তা বাতিল করে দেন। তবে ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত সাফল্য পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রথমার্ধে গোল না পেলেও কমলাপুর স্টেডিয়ামে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে বাংলাদেশই। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনের ওপর থেকে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে পুড়ে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের ওপর একের পর এক আক্রমণ করে মারিয়া মান্ডার দল, শুধু ভাগ্যই সহায় ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের ২৫ মিনিট অতিবাহিত হলে আক্রমণে কিছুটা ধার কমে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। এ সময় ভারত দুয়েকটি বল বাংলাদেশের গোলপোস্ট অভিমুখে নিয়ে এসে শঙ্কা জাগায় লাল-সবুজ শিবিরে। তবে গোল আর পায়নি তারা।

৩৫তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণ সাজান বাংলাদেশের রিপা। তবে তিনি বল অন্য প্রান্তের সতীর্থের কছে পৌঁছাতে পারেননি। ফলে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় কমলাপুর স্টেডিয়াম। বিপরীতে ভারতের মেয়েরা বলতে গেলে বাংলাদেশের জাল বরাবর বল নিয়েই আসতে পারেনি। রক্ষণভাগের দৃঢ়টায় সব অতিক্রম করতে সক্ষম হয় রব্বানীর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে বেশ কটি শক্তিশালী আক্রমণ করে স্বাগতিক দল। ৫০তম মিনিটে ডি বক্সের ভেতর বল পেয়েও গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের খেলোয়াড়রা। দশ মিনিট পর রিপার উড়ন্ত ক্রস একটুর জন্য জালে জড়াতে ব্যর্থ হন শামসুন্নাহার। তার হেডে বল চলে যায় বারপোস্টের উপর দিয়ে। অন্যদিকে ৬৪তম মিনিটে লাফিয়ে উঠে ভারতের একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।

বাংলাদেশের দাপট সত্ত্বেও ম্যাচের বয়স যতই বাড়ছিল ততই গোল না পাওয়ার শঙ্কা ঝেঁকে বসছিল। আগের ম্যাচে ভারতের বিপক্ষে যে গোলটি এসেছিল সেটি যে ম্যাচের প্রথম দিকে! তবে ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে ভারতের জালভেদ করে স্বাগতিক দল। রেফারি সেই গোল বাতিল করে দেন। তাতে আশাহত হয় কমলাপুরের ঢল নামা বাংলাদেশি দর্শকরা। অবশেষে লাল-সবুজের প্রতিনিধিরা কাঙ্খিত গোলের দেখা পায়। ৮০ তম মিনিটে রিপার ব্যাক পাস থেকে আনাই মোগিনির দুর্দান্ত শট জালের ঠিকানা খুঁজে নেয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে উল্লাসে মাতে মারিয়া মান্ডারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত