আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শ্রেষ্ঠত্ব ধরেই রাখলেন জ্যামাইকার উসাইন বোল্ট

শ্রেষ্ঠত্ব ধরেই রাখলেন জ্যামাইকার উসাইন বোল্ট

বিশ্বের দ্রুততম মানব হিসেবে শ্রেষ্ঠত্ব ধরেই রাখলেন জ্যামাইকার উসাইন বোল্ট। এবার সর্বকালের সবচেয়ে গতিধর এ স্প্রিন্টারের শীর্ষস্থান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করেছিলেন অনেকেই। এর কারণ বোল্টের বর্তমান অবস্থান। চিতার ন্যায় ক্ষিপ্রতা এখন অনেকখানি কমে গেছে। ৭ বছর আগে বেজিংয়ের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামে ৯.৬৯ সেকেন্ড টাইমিং গড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন। শুরুটা সেখান থেকেই, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে অনেকে ভেবেছিলেন শেষটাও হয়তো এখানেই হবে। এর সঙ্গে যোগ হয়েছিল ফাইনালে ওঠার আগে সমস্যা আক্রান্ত হিট এবং সেমিফাইনালে অতি কষ্টে জয় পাওয়া দেখে। তবে নিজের মৌসুম সেরা টাইমিং গড়ে ৯.৭৯ সেকেন্ডে ১০ সেকেন্ডের ১০০ মিটার দূরত্বের ক্লাইম্যাক্স জিতে গেছেন আবার। ধরে রেখেছেন বিশ্বসেরার খেতাব। এর আগে অলিম্পিক ও বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের মোট ৫ ফাইনালে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যবধান ০.০১ সেকেন্ড এগিয়ে জিতেছেন। তাই ক্যারিয়ারের কঠিণতম জয় হিসেবে এটাকে নিজেই ঘোষণা দিলেন বোল্ট।
ইনজুরির জন্য ৬ সপ্তাহ ছিলেন ট্র্যাকের বাইরে। তাই কমই দৌড়েছেন বোল্ট। ১০ সেকেন্ডের নিচে দৌঁড়েছেন মাত্র দুইবার। তাঁর মৌসুম সেরা টাইমিং ছিল ৯.৮৭ সেকেন্ড। ফাইনালের মাত্র ২ ঘন্টা আগে হওয়া সেমিতেও ৯.৯৬ সেকেন্ড টাইমিং নিয়ে উতরে যান। তবে জাস্টিন গ্যাটলিনের গেছে স্বর্ণ সময়। টানা ২৮ রেস জিতেছেন এবং সেমিতে ৯.৭৭ সেকেন্ড টাইমিং। মৌসুম সেরা ৯.৭৪ সেকেন্ড ছাড়াও এ বছর দুইবার তিনি ৯.৭৫ সেকেন্ড নিয়ে শেষ করেছেন ১০০ মিটার। কিন্তু ফাইনাল তো অন্য এক স্নায়ুচাপ। এ কারণে নিজের ওপর বিশ্বাস হারাননি বোল্ট। জয়ের পর তিনি বলেন,‘যেকোন শীর্ষ এ্যাথলেটকে প্রশ্ন করে দেখুন তিনি যদি নিজেকে নিয়েই সন্দিহান থাকেন সেক্ষেত্রে আগেভাগেই পরাজিত হয়ে যান। আমি কখনও নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম না এবং নিজের সামর্থ্য আমি জানি। আমার যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে সবকিছু একত্রে করে ভালভাবে দৌঁড়ানো। আমি নিখুঁত ছিলাম না, কিন্তু যা চেয়েছিলাম তাই করতে পেরেছি।’ ১০ সেকেন্ডের মধ্যেই নিষ্পত্তি হয়ে যায় বলে মুহুর্তের মধ্যেই যে কেউ উত্তেজনাকর এ ইভেন্টের আকর্ষণীয় অংশটা মিস করে ফেলতে পারেন। সেটাই হয়েছে রবিবার বোল্টের জয়ে। গ্যাটলিনের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান দাঁড়াল ৭-১। তবে এবারই সবচেয়ে কম ব্যবধানে হেরেছেন গ্যাটলিন।

শেয়ার করুন

পাঠকের মতামত