আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কোহলির ১ ইনস্টাগ্রামে ৯৯ ভাগ ভারতীয়র সারা বছরের চেয়ে বেশি আয়

কোহলির ১ ইনস্টাগ্রামে ৯৯ ভাগ ভারতীয়র সারা বছরের চেয়ে বেশি আয়

ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি মানেই বর্তমান বিজ্ঞাপন জগতের বড় একটা নাম। আর হবে নাই বা কেন, শুধু সারা ভারত নয়, গোটা বিশ্বজুড়ে বিরাটের কোটি কোটি গুনমুগ্ধ ভক্ত রয়েছেন। যারা তাদের ক্রিকেটীয় 'ভগবান' বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র ফলো করেন। যার ফলস্বরূপ কার্যত ভারতীয়দের মধ্যে একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি 'চার্জ' করে থাকেন বিরাট।

হুপারের ২০২১ ইনস্টাগ্রাম ধনীদের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ১৯তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তবে ভারতীয়দের মধ্যে তিনিই তার প্রতি ইনস্টাগ্রাম বাবদ সবচেয়ে বেশি টাকা 'চার্জ' করেন। এই লিস্টে সবার ওপরে রয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে তার প্রতি পোস্টের চার্জ ছিল ১,৬০৪,০০০ ডলার। সেই জায়গায় দাঁড়িয়ে কোহলির চার্জ ৬৮০,০০০ ডলার। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার সংখ্যা ১৭৭ মিলিয়ন। যা ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে বেশি।

কোহলি ছাড়া একমাত্র ভারতীয় যিনি প্রথম ৫০-এ রয়েছেন তিনি হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২৭ নম্বরে রয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের প্রতি পোস্টের চার্জ ৪০৩,০০০ ডলার। সোশ্যাল মিডিয়াতে তারা প্রমোশনাল পোস্টের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করেছেন।

উল্লেখ্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম ভারতীয় হিসেবে ১৫০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা পেরিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত