আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

টানা ২৯ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

লিওনেল মেসি আগে থেকেই নেই। তারপরও আর্জেন্টিনার জয়রথ চলছেই। বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের মাঠে ১-০ গোলে কলম্বিয়াকে হারায় স্বাগতিকরা। খেলার প্রথমার্ধেই এক মাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। এ জয়ের ফলে সব মিলিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।

খেলার শুরুর থেকেই আক্রামণ পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে দুই দল। যদিও কলম্বিয়া তেমন সুবিধা করতে পারছিল না। এরপর আস্তে আস্তে চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। আড়াই বছরের বেশি সময় ধরে অপরাজিত দলটি খেলার ২৯তম মিনিটে এগিয়ে যায়। বাঁ থেকে মার্কোস আকুনার ক্রসে ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন মার্তিনেস।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে দি মারিয়ার দুর্দান্ত ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় কলম্বিয়া। মিগুয়েল বোরহার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। দ্বিতীয়ার্ধেও বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে আবারও দূর থেকে চেষ্টা করেন দি মারিয়া। শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত