আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চীনা টেনিস তারকার যৌন নিগ্রহের অভিযোগ প্রত্যাহার

চীনা টেনিস তারকার যৌন নিগ্রহের অভিযোগ প্রত্যাহার

কড়া নজরদারির মধ্যে এক ফরাসি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পেং সুয়াই। সেখানেই অভিযোগের কথা অস্বীকার করেছেন তিনি।

গত নভেম্বর মাসে এক চীনা টেনিস প্রশাসকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন চীনা টেনিস তারকা পেং সুয়াই। চীনের সোশ্যাল নেটওয়ার্কে অভিযোগ পোস্ট করেছিলেন তিনি। যদিও পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই লেখাটি সমাজমাধ্যম থেকে তুলে নেয়া হয়।

জানা যায়নি, পেং নিজেই ওই কাজ করেছেন, নাকি সমাজমাধ্যম তার ওই পোস্ট ব্লক করে দিয়েছিল। এরপর প্রায় তিন মাস কার্যত লাপাত্তা ছিলেন পেং। সম্প্রতি এক ফরাসি সংবাদমাধ্যমের সাথে ফের তার যোগাযোগ হয়। তাদের সাক্ষাৎকার দিতে রাজি হন তিনি। সেখানেই তিনি বলেছেন, 'ভুল বোঝাবুঝি' হয়েছিল। তিনি কারো বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেননি।

কীভাবে সাক্ষাৎকার
ফরাসি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারটি নিয়েও কম বিতর্ক হয়নি। সংবাদমাধ্যমকে প্রথমে প্রশ্নপত্র চীনের কর্তৃপক্ষকে ইমেল করতে হয়েছিল। এরপর পেংয়ের উত্তর অনুবাদ করে চীনা কর্তৃপক্ষকে দেখাতে হয়েছে। তারা ছাপার অনুমোদন দেয়ার পরেই সাক্ষাৎকারটি ছাপা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, চাপের মুখে পেংকে অভিযোগ প্রত্যাহার করতে হলো না তো?

পেং জানিয়েছেন, ওই পোস্টে কারো বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তিনি করতে চাননি। সকলের বুঝতে ভুল হয়েছিল। সে কারণেই পোস্টটি ডিলিট করা হয়েছিল। এরপর বহু মানুষ তাকে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সকলের ম্যাসেজ এবং মেইলের উত্তর তার পক্ষে দেয়া সম্ভব হয়নি। কাছের বন্ধুদের সাথে বরাবরই তার যোগাযোগ ছিল। ফলে লাপাত্তা হয়ে যাওয়ার বিষয়টিও ঠিক নয়।

পেং জানিয়ে দিয়েছেন, আর তিনি টেনিস খেলবেন না। টুর্নামেন্টে যোগ দেবেন না। তিনি অবসর নিচ্ছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত