আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সামান্য রিকশাচালক থেকে বিশ্ববিখ্যাত ক্রিকেটার

সামান্য রিকশাচালক থেকে বিশ্ববিখ্যাত ক্রিকেটার

জীবনের শুরুতে রিকশা চালিয়ে দিন পার করলেও চেষ্টা ও সাধনায় পরে হয়ে যান বিশ্বের দাপুটে ব্যাটসম্যানদের একজন। শুরুর জীবন কাহিনী অজানা থাকলেও পরে সেই ক্রিকেটারের নাম শোনার পর চোখ অনেকেরই কপালে উঠার মতো অবস্থা। সেই ক্রিকেটারের নাম মোহাম্মদ ইউসুফ। যার আগের নাম ছিল ইউসুফ ইয়োহানা। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান।

জীবনের শুরুতে জীবিকার তাড়নায় লাহোরের ভাওয়ালপুরে রিকশা চালাতেন তিনি। বাবার সামান্য আয়ে পরিবার চালানো ছিল খুবই কষ্টকর। তাই বাধ্য হয়েই এ পেশা বেছে নিয়েছিলেন সাবেক এ তারকা ক্রিকেটার।

পাকিস্তানের অন্যতম সেরা এই ক্রিকেটার জন্মেছিলেন নিম্নশ্রেণিভূক্ত হিন্দু বাল্মিকি গোত্রে। বাবা ইয়োহানা মাসেহ রেলওয়ে স্টেশনে কাজ করতেন। রেলওয়ে কলোনীতেই বসবাস করতেন তারা। ভাগ্যান্বেষণে পরবর্তীতে তার পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। শৈশবে ব্যাট চালাতে পারতেন না এই তারকা। তার ভাইয়েরা টেনিস বলের সাহায্যে তাকে সাহস যোগাতেন। ১২ বছর বয়সে গোল্ডেন জিমখানা দলের নজরে পড়ে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। যদিও তখন তিনি ক্রিকেট খেলার জন্য দলে যোগ দেননি। দিয়েছিলেন সেখান থেকে প্রাপ্ত আয়ে পরিবারকে সাহায্য করার জন্য। পরবর্তীতে ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় এ ব্যাটসম্যানের।

২০০৫ সালে আবার ধর্ম বদলে মুসলমান হন ইউসুফ। পাকিস্তানের কিংবদন্তী সাঈদ আনোয়ার এবং তাবলীগ জামাতে অনুপ্রাণিত হয়ে ধর্মান্তরিত হন তিনি। যদিও কথিত আছে পাকিস্তান দলের অধিনায়ক হবার জন্য ধর্ম ত্যাগ করেন তিনি। কিন্তু তার অধিনায়ক হয়ে ওঠা হয়নি। নানা জটিলতায় বেশ কয়েকবার নিষিদ্ধ হবার পরে একপর্যায়ে দল থেকেই বাদ পড়েন ইউসুফ। রাগ করে ২০১০ সালের ২৯ মার্চ আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তর থেকে অবসরের ঘোষণা দেন।

কিন্তু একই বছরের জুলাই মাসে বোর্ডের অনুরোধে ইংল্যান্ডের বিরুদ্ধে অবসর ভেঙ্গে তাকে পুণরায় দলে যোগদান করতে হয়। পরে সে বছরই আবার দল থেকে বাদ পড়েন ইউসুফ। এরপর আর দলে সুযোগ পাননি তিনি। বয়স ৪১ হলেও এখন পর্যন্ত আর অবসর নেয়া হয়নি এই তারকার।

শেয়ার করুন

পাঠকের মতামত