আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

রোনালদোর ইতিহাস গড়া হ্যাটট্রিক

রোনালদোর ইতিহাস গড়া হ্যাটট্রিক

ম্যানচেস্টারের স্বপ্নমঞ্চে আরও একটা স্বপ্ন স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অস্ট্রিয়ান-চেক ফুটবলার জোসেফ বাইকানকে পেছনে ফেলে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগীজ মহাতারকা।

ফিফার হিসেব মতে জোসেফ বাইকানে গোল সংখ্যা ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন।

দলের সঙ্গে নিজেও ছিলেন না ছন্দে। টানা তিন ম্যাচে কোনো গোল পাননি। ইপিএলে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।

১৯১৩ সালে ভিয়েনায় জন্ম নেন জোসেফ বাইকান। ১৯৩১ সালে সিনিয়র টিমে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। এরপর ২৬ বছর খেলেছেন দাপটের সঙ্গে। ১৯৩৩ সালে বাইকানের অভিষেক হয় অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে। এরপর ১৯৩৮ থেকে ১৯৪৯ পর্যন্ত চেকোস্লোভাকিয়া দলের জার্সিতে খেলেন এই স্ট্রাইকার।

অন্যদিকে রোনালদো ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন। টানা ১৩ পঞ্জিকাবর্ষে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ডও করেছেন সিআর সেভেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত