আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা। এরপর ছয়দিন বিরতি শেষে আজ (১৪ মার্চ) নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাঘিনীরা। এতে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল।

আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ ৭১ রান করেছেন ওয়ানডাউনে নামা ফারজানা হক। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৪৬, শারমিন আক্তার ৪৪ ও শামিমা সুলতানা ১৭ ও রুমানা আহমেদ ১৬ রান করেন।

পাক বোলারদের মধ্যে নাসরা সান্ধু ৩টি এবং ফাতিমা সানা, নিধা দার ও ওমাইমা সোহাইল একটি করে উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার নাহিদা খান ও সিদরা আমিন। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৯১ রান। আউট হওয়ার আগে ৪৩ রান করেন নাহিদা। অপর ওপেনার ১০৪ রান করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। রানআউটের শিকার হয়েছেন। পরে বিসমাহ মারুফ করেন ৩১ রান। কিন্তু এটি জয়ের জন্য যথেষ্ট ছিল না।

পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ১৫৫ রানের সময় এবং তৃতীয় উইকেটের পতন ঘটে ১৮৩ রানে। এর পরই হঠাৎ ধস নামে তাদের ইনিংসে। ঘুরে দাঁড়ায় বাংলাদেশি বোলাররা। একে একে তাদের ৯টি উইকেট তুলে নেয়। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়া রুমানা আহমেদ ২টি এবং জাহানারা আলম ও সালমা খাতুন একটি করে উইকেট নেন। বাকি দুটি রানআউট।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত