আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী

মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে মালদ্বীপ সরকার কর্তৃক বিশেষ স্বীকৃতি পুরস্কার বিভাগে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে মালদ্বীপের রাজধানী মালেতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপের মহামান্য  রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকার কর্তৃক রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সকল মানুষের অর্জন। এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরো জানান, এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরো বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে আরো পুরস্কার পেয়েছে শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে এবং সৌদিআরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান।

‘লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম সহ অন্যরা।
‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে  পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিল এর ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডস সহ বিশ্ব মাতানো ক্রীড়াবিদরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত