আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

চুরি গেছে পগবার বিশ্বকাপ মেডেল

চুরি গেছে পগবার বিশ্বকাপ মেডেল

ফুটবল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ট্রফি পল পগবা জিতেছিলেন রাশিয়ায়। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ে সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছিল তার। তারই স্বীকৃতিতে গলায় ঝুলেছিল সোনার মেডেল, কিন্তু সেটাই হারিয়ে ফেললেন ফরাসি সেন্ট্রাল মিডফিল্ডার।

২৯ বছর বয়সী পগবার বাসায় গত সপ্তাহে চোর ঢুকেছিল। তার পরিবারের সবচেয়ে দুঃস্বপ্নের রাত ছিল ওই দিন। ওই সময় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলছিলেন তিনি।

বাসায় ফিরে জানতে পারেন সিন্দুক থেকে তিন চোর জিনিসপত্র নিয়ে পালিয়েছে। সবশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের পদকও ছিল। পগবা বলেন, ‘আমি জানতে পারলাম, আমার বাসায় চুরি হয়েছে। তিনজন লোক এসে আমার সিন্দুক ভেঙেছে। আমার মায়ের গয়না, আমার বিশ্ব চ্যাম্পিয়ন মেডেল চুরি করে নিয়ে গেছে।’

চুরির সময় বাসায় পগবার দুই ছেলে ও ন্যানি ছিলেন। বিশ্বকাপ ফাইনালে তৃতীয় গোল করা এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে আতঙ্কিত ব্যাপার হলো ওই সময় আমার দুই সন্তান ঘটনার সময় তাদের ন্যানিকে নিয়ে বাসায় ছিল। তিনি (ন্যানি) বিষয়টি বুঝতে পেরে আমার স্ত্রী ও নিরাপত্তাকর্মীদের কল করেছিল। তারপর একটি রুমে ঢুকে ছেলেদের নিয়ে দরজা লক করেছিল। বেশ কয়েকদিন ধরে তিনি এর ধকল সামলাতে ভুগছেন। সবচেয়ে স্বস্তির খবর হলো, আমার বাচ্চারা ভালো আছে।’

সামনে ফ্রান্স প্রীতি ম্যাচ খেলবে আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন পগবা। একটু খোলা হাওয়ায় দিন কাটাতে চান তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত