আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আর্জেন্টিনায় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি!

আর্জেন্টিনায় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি!

কাতার বিশ্বকাপের আগে ঘরের মাটিতে গতকাল (২৬ মার্চ) শেষ ম্যাচ খেলে ফেললো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ এক জয় উপহার দেয় দর্শকদের। এর পরই লিওনেল মেসির জয়গানে মুখর হয়ে পরে পুরো লা বোম্বোনেরা স্টেডিয়াম। কারণটা স্পষ্ট না হলেও তা আর বুঝতে বাকি নেই। দেশের মাটিতে হয়তো নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই জাদুকর।

ভক্তদের কাছে এমন অভ্যর্থনা পেয়ে স্বভাবতই আবেগি হয়ে পড়েন মেসি। যদিও দেশের মাটিতে এটাই তার শেষ ম্যাচ ছিল কি না সে নিয়ে রহস্যই রাখলেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘মানুষ দেখিয়েছে যে তারা আমাকে ভালোবাসে এবং সেজন্য আমি কৃতজ্ঞ। সামনে যা আসছে আমি কেবল তা নিয়েই ভাবছি। আমার ভাবনায় এখন শুধু ইকুয়েডর। বিশ্বকাপের পর আমাকে অনেক কিছু নিয়েই পুনরায় ভাবতে হবে।’

তথাকথিত নিজের ‘শেষ’ ম্যাচে গোলহীন থাকেননি মেসি। ৮২ মিনিটে আনহেল ডি মারিয়ার পাস বুকে নিয়ে ডানপায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। মেসির মতো ডি মারিয়ারও আর্জেন্টিনার মাটিতে এটিই শেষ ম্যাচ ভাবা হচ্ছে। বদলি হয়ে নেমে দুর্দান্ত পারফর্ম করেন অভিজ্ঞ এই খেলোয়াড়। দলের হয়ে দ্বিতীয় গোলটি তারই করা।

সেই গোল বারবার দেখতে ইচ্ছে করবে ফুটবল প্রেমিদের। ৭৯ মিনিটে ডি পলের পাস থেকে বল নিয়ে খানিকটা দৌড়ে বক্সের বাইরে থেকে চিপের মাধ্যমে ডি মারিয়া পরাস্ত করেন গোলরক্ষক ও দুই ডিফেন্ডারকে। এর আগে ৩৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন নিকো গঞ্জালেস।

এই জয়ের মাধ্যমে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মের কারণে কাতার বিশ্বকাপে তাদের শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন ফুটবল পন্ডিতেরা। আগামী ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত