আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইতিহাস গড়তে মাঠে নামছে টাইগাররা

ইতিহাস গড়তে মাঠে নামছে টাইগাররা

লক্ষ্য এবার ৩-০

বাংলাদেশের সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ ও ইতিহাসের হাতছানি। ঢাকা ও খুলনা টেস্টে ২-০ ব্যবধানে জয় নিয়ে এর মধ্যেই টাইগাররা সিরিজ নিজেদের করে নিয়েছে।বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মাঠে নামছে দুই দল। উভয় দলই যে জয়ের জন্য মাঠে নামবে, তা বলাই বাহুল্য।তবে এ টেস্ট বাংলাদেশের জন্য বহন করছে আলাদা রকমের গুরুত্ব। জয় পেলেই টাইগাররা ঢুকে যাবে রেকর্ডের পাতায়। সেই সঙ্গে স্মরণীয় হয়ে উঠবে বাংলাদেশের টেস্ট প্রাপ্তির ১৫তম বছর।
রেকর্ড বলছে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৫ বছরের মধ্যে একমাত্র ইংল্যান্ডের তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব রয়েছে। জিম্বাবুয়েকে হারাতে পারলে দ্বিতীয় দল হিসেবে লেখা হবে বাংলাদেশের নাম। পাশাপাশি এশিয়ার প্রথম দল হিসেবে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াটওয়াশ করার বিরল ইতিহাস গড়বে টাইগাররা।মঙ্গলবার (১১ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই আশারই প্রতিধ্বনি শোনা যায় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের মুখে, যত কষ্টই হোক, আমরা টেস্ট জিতে ৩-০ অবশ্যই উপহার দিতে পারব।

এদিকে প্রথম দুই ম্যাচ হেরে অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় জিম্বাবুয়ে।মঙ্গলবার সাংবাদিকদের সে কথাই জানান দলের প্রতিনিধি হ্যামিল্টন মাসাকাদজা, আশাকরি শেষ ম্যাচে দলের সবাই আত্মবিশ্বাস ফিরে পাবে এবং আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।

শেষ খবর ঃ বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করছে। ১৪ ওভার শেষে ৫৪/০ রান করেছে। ক্রীজে ইমরুল কায়েস আর তামিম ইকবাল।

শেয়ার করুন

পাঠকের মতামত