আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইতিহাস গড়া ইনিংসে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ইতিহাস গড়া ইনিংসে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

দারুণ ব্যাটিংয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন অ্যালিসা হিলি। ব্যাট হাতে ১৭০ রানের রেকর্ডময় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে পাহাড়সম পুঁজি এনে দেন হিলি। বল হাতে বাকি কাজ সেরেছেন বোলারেরা। দুই বিভাগের দাপটে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সপ্তম শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

আজ রোববার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।

শিরোপা মঞ্চে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এ রান তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হয় চার বারের শিরোপা জয়ী ইংল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছিল অস্ট্রেলিয়া। উদ্‌বোধনী জুটিতে দুই ওপেনার হিলি ও র‌্যাচেল হেইনেস মিলে গড়েন ১৬০ রানের জুটি। ৩০তম ওভারে এই জুটি ভাঙে ইংলিশরা। ৯৩ বলে ৬৮ রান করে থামেন হেইনেস।

তবে, হেইনেস ফিরলেও উইকেটে থিতু ছিলেন হিলি। ওপেনিংয়ে নেমে ১৩৮ বলে তিনি উপহার দেন ১৭০ রানের অসাধারণ ইনিংস। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, ২৬ বাউন্ডারিতে সাজানো এ ইনিংসের মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেন স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিদের।

নারী বিশ্বকাপের ইতিহাসে হিলি একমাত্র ব্যাটার, যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ১০৭ বলে ১৭টি চার ও ১ ছক্কায় ১২৯ রান করেছিলেন এ অসি তারকা।

রান তাড়ায় ভালো ইনিংস উপহার দেন ইংল্যান্ডের নেট সিভার। চার নম্বরে ব্যাট করতে নেমে ১২১ বলে ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেও হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় সিভারকে। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হিলিই হয়েছেন বিশ্বকাপের ফাইনালের সেরা এবং টুর্নামেন্টের সেরা তারকা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত