আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর উপহারের সেই জমি তিন বছরেও পাননি ফুটবলার আঁখি

প্রধানমন্ত্রীর উপহারের সেই জমি তিন বছরেও পাননি ফুটবলার আঁখি

একাধিকবার গোল্ডেন বুট জয়ী বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের জমি ৩ বছরেও বুঝে পায়নি। ফলে জীর্ণ কুটিরে তার বাবা, মা ও স্নাতক পড়ুয়া ভাই মানবেতর জীবনযাপন করছেন। বৃষ্টি এলে এ ঘরের চালা দিয়ে পানি পড়ে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামের তাঁত শ্রমিক আক্তার হোসেন ও গৃহিণী নাছিমা খাতুনের ঘরে আঁখির জন্ম ও বেড়ে ওঠা। সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের হয়ে ২০১৪ সালে বঙ্গমাতা গোল্ডকাপ খেলে সবার নজরে উঠে আসে আঁখি।

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে আঁখি খাতুন পান গোল্ডেন বুট। তার খেলায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ৫ শতক জায়গা বরাদ্দের ঘোষণা দেন। এ ঘোষণার পর স্থানীয় প্রশাসন শাহজাদপুর পৌরসভার মনিরামপুর এলাকার ৫ শতক জায়গা অবমুক্ত ও নির্ধারণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। এর ১৫ দিনের মাথায় শাহজাদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ এ জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। এ জায়গায় জনতা ব্যাংক তাকে বাড়ি করে দেয়ার ঘোষণাও দেন। কিন্তু মামলাজনিত জটিলতায় আটকে আছে বাড়ি নির্মাণের কাজ। আঁখি খাতুন বর্তমানে বিকেএসপির দ্বাদশ শ্রেণির ছাত্রী। পাশাপাশি জাতীয় দল, বয়সভিত্তিক দল ও এফসি কাপ অনূর্ধ্ব-১৬ দলেও খেলছেন আঁখি।

আঁখি খাতুনের বাবা আক্তার হোসেন জানান, প্রস্তাবিত জমির বর্তমান মূল্য প্রায় ১ কোটি টাকা। এটা বাদ দিয়ে দ্বাবারিয়ায় যে জমি দেয়ার প্রস্তাব পাঠানো হচ্ছে তার মূল্য মাত্র ১০ লাখ টাকা। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। রবিন আকন্দ বলেন, ওয়ারিশ হিসাবে জমি রক্ষায় আদালতে সুবিচার চেয়ে মামলা করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, মামলা জনিত কারণে আরেকটি জমি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে এলে জমি বুঝিয়ে দেয়া হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত