আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নেইমার ঝলকে শিরোপার আরও কাছে পিএসজি

নেইমার ঝলকে শিরোপার আরও কাছে পিএসজি

চোট থেকে ফেরার পর নেইমার কী তার পুরনো ফর্ম ফিরে পেয়েছেন? জবাবটা সম্ভবত হ্যাঁ সূচক হবে। কারণ, আগের ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক, এর আগের ম্যাচে জোড়া গোল। আর গতরাতে সর্বশেষ ম্যাচে করলেন এক গোল। গতরাতের গোলটি ছিল দেখার মতো। বল জালে পাঠাতে ভূমি থেকে উঁচুতে উঠে শট করেছেন, যা এককথায় চোখ জোড়ানো! তাই ব্রাজিলিয়ান সুপারস্টার যে এখন দারুণ ফর্মে আছেন, তা বলাই যায়।

একই সঙ্গে লিওনেল মেসিও ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছেন। গতকাল অফসাইড না হলে তার নামের পাশে অন্তত ২টি গোল থাকতো। আর আগে থেকেই দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। সবমিলিয়ে পিএসজির আক্রমণভাগ ‌‘এমএনএম’ ত্রয়ীতে মজেছে সমর্থকরা। পাশাপাশি সমর্থকদের মাঝে কিছুটা আক্ষেপও রয়েছে। যদি মেসি-নেইমার ও এমবাপ্পের এই ছন্দ আরও কিছুদিন আগে থেকে খুঁজে পাওয়া যেত! তাহলে হয়তো আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের জায়গায় পিএসজি থাকতো।


যাইহোক, সেটা নিয়ে এখন আপসোস করেও লাভ নেই। সামনে যা আছে সেদিকেই নজর দিতে হবে। এই মৌসুমে পিএসজির সামনে কেবল একটি শিরোপাই আছে। অবশ্য লিগ ওয়ানের শিরোপা যে তাদের ঘরেই আসছে, তা অনেক আগেই প্রায় নিশ্চিত হয়ে যায়। গতকাল সেটা আরও স্পষ্ট হলো। মার্শেইকে ২-১ গোলে হারানোর পর লিগ টেবিলে পিএসজির পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২ ম্যাচে ৭৪। দুইয়ে থাকা মার্শেইর সমান ম্যাচে পয়েন্ট ৫৯। উভয় দলেরই আরও ৬টি করে ম্যাচ বাকি আছে। অবস্থা এমন যে, এখন যদি শিরোপা মরিসিও পচেত্তিনোর হাতে তুলে দেওয়া হয়, তাহলে মনে হয় না অন্য কোনো দল আপত্তি করবে।

এদিন, ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোলের খাতা খোলেন নেইমার। পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির বাড়িয়ে দেওয়া বলটিকে এক পায়ে ঠেলে দিয়ে জালে পাঠিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে ৩১ মিনিটে সমতায় ফিরে আসে মার্শেই। গোল করেন ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক দুয়ে কালেতা-কার। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পিএসজির দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন তিনি। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত