আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ

বর্ষসেরার পুরস্কার জিতে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ

দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রায় প্রতিটি ম্যাচেই গোলমুখে জাদু দেখাচ্ছেন। লিভারপুলের হয়ে চলতি মৌসুমে ইতোমধ্যে ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছেন, আর গোল বানিয়ে দিয়েছেন ১৪ টি। প্রিমিয়ার লিগে এই মৌসুমে সর্বোচ্চ গোল (২২ গোল) এবং অ্যাসিস্টও (১৩) তার।

এই নিয়ে টানা তিন মৌসুমে লিগে ২০ বা তার অধিক গোলের রেকর্ড গড়লেন সালাহ, যা লিভারপুল ইতিহাসে তার আগে কেউ করে দেখাতে পারেনি। সবমিলিয়ে লিভারপুলের হয়ে স্বপ্নের মতো একটা সময় পার করছেন এই মিশরীয় ফুটবল তারকা।

আর চলতি মৌসুমে গোলমুখে তার এই অনন্য নৈপুণ্যের জন্য সম্প্রতি ইংল্যান্ডের ফুটবল লেখক অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর এই পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ।

ইংলিশ ফুটবলের সম্মানজনক এই পুরস্কার এর আগেও জিতেছেন সালাহ, ২০১৮ সালে প্রথমবার এই খেতাব তার হাতে উঠেছিল। সালাহ'র আগে দুইবার এই পুরস্কার জিতেছিলেন শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই মৌসুমে ইউরোপের একমাত্র দল হিসেবে কোয়াড্রুপলের লক্ষ্যে ছুটছে সালাহ'র দল লিভারপুল। লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির চেয়ে মোটে এক পয়েন্ট পিছিয়ে আছে তারা, চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে অলরেডরা। আর ঘরোয়া দুই কাপ প্রতিযোগিতার মাঝে চেলসিকে হারিয়ে লিগ কাপ জেতা হয়ে গেছে লিভারপুলের, এফএ কাপের ফাইনালে আগামী ১৪ মে সেই চেলসির বিপক্ষেই আবার মাঠে নামবে দলটি।
 
আর ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের এই কোয়াড্রুপল অভিযানে অন্যতম প্রধান অস্ত্র সালাহ। অসাধারণ ধারাবাহিকতায় মৌসুম জুড়ে দলকে এগিয়ে নিচ্ছেন। বাঁ পায়ের জাদুতে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন। প্রিমিয়ার লিগে এই মৌসুমে গোল্ডেন বুট এবং সেরা প্লেমেকারের পুরস্কার জেতা সালাহ'র জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত