আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ফর্মে ফিরতে কোহলিকে সন্তান নেওয়ার পরামর্শ!

ফর্মে ফিরতে কোহলিকে সন্তান নেওয়ার পরামর্শ!

তিন সন্তানের বাবা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। আছেন দুর্দান্ত ফর্মে। ক্রিকেট এবং অবসর, দুই সময়েই তার সময় কাটে স্ত্রী ও সন্তানদের নিয়ে। বিভিন্ন সময় বলেনও, তার সাফল্যের কারণ পরিবার। অবশ্য ক্যারিয়ারে খারাপ সময়ও দেখেছেন। সেখান থেকে আবার ফিরেও এসেছেন। তাইতো ভালো করেই জানেন, খারাপ সময় কীভাবে পেছনে ফেলে আসতে হয়।

এবার ফর্মহীনতায় ভুগতে থাকা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে দিলেন ফর্ম ফিরে পাওয়ার টোটকা। আরও সন্তান নিতে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পরামর্শ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এতেই না কি ফর্ম ফিরে আসবে।

দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনো শতক নেই। মাঝেমধ্যে দুই-একবার অর্ধশতকের দেখা পান ঠিকই, কিন্তু সেগুলোকে বেশিদূর নিয়ে যেতে পারেন না। চলতি আইপিএলেও তার ব্যাটে তেমন রান নেই। উল্টো টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলে বিরাট কোহলির রান ১৮৬। অবশ্য এতে ৫৮ রানের একটি ইনিংসও রয়েছে। আর সেটি করতে বল খেলেছেন ৫২টি। যা ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে একেবারেই মানানসই নয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলিকে উদ্দেশ করে ওয়ার্নার বলেছেন, ‘আরও সন্তান নাও এবং ভালোবাসা উপভোগ করো! ফর্ম সাময়িক, আর ক্লাস স্থায়ী। সুতরাং, এটা হারানোর চিন্তা করতে হবে না। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই এমনটা ঘটে থাকে।’

‘আপনি যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, এটা ম্যাটার করে না। সবসময় এই উত্থান-পতন থাকবেই। কখনো কখনো সেখানে ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। মৌলিক বিষয়গুলো মেনে চলুন,’ যোগ করেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত