আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশের চ্যালেঞ্জটাই উপভোগ করতে চান লেম্যান

বাংলাদেশের চ্যালেঞ্জটাই উপভোগ করতে চান লেম্যান

এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন অ্যাডাম ভোজেস। কিন্তু ৩৬ বছরে পা দিতে যাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের ভাড়ারটা পূর্ণ। ১৩ বছরে ১৭০টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তিনি। আর আসন্ন বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে যখন অভিজ্ঞতার অভাব তখন ভোজেসের এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান কোচ ড্যারেন লেম্যান। একই সাথে তিনি মিচেল জনসন ও জশ হ্যাজলউডকে আসলেই বিশ্রাম দেয়া হবে কি না তা নিয়ে ভাবছেন। আরো ভাবছেন, অভিজ্ঞতার অভাব আছে এমন একটি অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চ্যালেঞ্জ কিভাবে সামলায় তা উপভোগ করার কথা।
"অভিজ্ঞতা আসলেই সহায়তা করে। আমাদের দলে এটারই অভাব এখন। আমাদের  সিদ্ধান্ত নিতে হবে যে এটার সহায়তা নেব নাকি তারুণ্যের দিকেই যাবো। দেখতে হবে চেয়ারম্যান (নির্বাচক কমিটির প্রধান রডনি মার্শ) কি করতে চান।" লেম্যান বলেছেন, "যাকেই নেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় তো দরকারই। এটাই তার (ভোজেস) জন্য সহায়ক হতে পারে।"অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ড বলেছিলেন, বাংলাদেশ সফরে মিচেল জনসন ও জশ হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে লেম্যান এই দুই খেলোয়াড়ের মেডিক্যাল আপডেটটা খতিয়ে দেখতে চান। লেম্যান বলেছেন, "কাজের চাপ বেশি পড়েছে বলেই তাদের দেশে পাঠিয়ে দিয়েছিলাম। কিছু সমস্যাও ছিল। আগামী কয়েক দিনের মধ্যে মেডিক্যাল রিপোর্টটা হাতে পাবো। তাদের ব্যাপারে তারপরই সিদ্ধান্ত নেওয়া যাবে।"বাংলাদেশ সফরে অভিজ্ঞ দল নিয়ে আসতে পারছে না অস্ট্রেলিয়া। এটা নিয়ে দূর্ভাবনা নেই কোচ লেম্যানের। তিনি বরং এর ভিন্ন দিকটা দেখতে চাইছেন। অস্ট্রেলিয়া দল যে চ্যালেঞ্জের সামনে পড়েছে তা কিভাবে সামলায় সেটাই দেখার ইচ্ছে তার। লেম্যান বলেছেন, "আমার মনে হয় ভালোই হচ্ছে। লম্বা সময় ধরে অভিজ্ঞতা ছিল দলে। সেটা চলে গেল। অস্ট্রেলিয়া দলের জন্য এখন চ্যালেঞ্জ পুনর্গঠনের। তরুণ খেলোয়াড়দের হাতে সবকিছু কিভাবে চলে সেটাই দেখার।" 

শেয়ার করুন

পাঠকের মতামত