আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার সাইমন্ডস দুর্ঘটনায় নিহত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার সাইমন্ডস দুর্ঘটনায় নিহত

অস্ট্রেলিয়ার ক্রিকেট আকাশ থেকে আরেকটি নক্ষত্র খসে পড়ল। দুইবারের বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান এক সময়ের আলোচিত এই ক্রিকেটার।
 
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সাইমন্ডস ২৬ টেস্টে ১৪৬২ রান করেছেন, উইকেট পেয়েছিলেন ২৪টি। ওয়ানডে ক্রিকেটেই মূলত নিজের আসল জহরটা দেখিয়েছিলেন এই অনন্যসাধারণ প্রতিভাধর ক্রিকেটার। ১৯৮টি একদিনের ম্যাচ খেলে ৩৯.৭৫ গড়ে পাঁচ হাজারের বেশি রান করার সঙ্গে ১৩৩ উইকেটও তুলে নিয়েছিলেন তিনি।
 
৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। তার সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাইমন্ডসের সতীর্থ সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট টুইট করেছেন, ‘এটা সত্যিই খুব বেদনাদায়ক।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইটে লিখেছেন, তিনি এখনো সাইমন্ডসের মৃত্যুর সংবাদ বিশ্বাস করতে পারছেন না, ‘সিম্মো...এটা এখনো বাস্তব মনে হচ্ছে না।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত