আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পরামর্শেই পিএসজিতে এমবাপ্পে

প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পরামর্শেই পিএসজিতে এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়ে চমকপ্রদ এক তথ্য প্রকাশ করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সোমবার তিনি বলেছেন, সম্ভাব্য দলবদলের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেছিলেন তিনি। আর ফরাসি প্রেসিডেন্ট তাকে ‘ভালো পরামর্শ’ দিয়েছেন। তিনি চেয়েছেন ফ্রান্সেই যেন থেকে যান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।

২০১৭ সালে যুক্ত হওয়া পিএসজি’র সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করার আগে বিশ্বকাপজয়ী এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল।

ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমরা অনেকটা সময় নিয়ে কথা বলেছি। এটিকে ভাল পরামর্শই বলতে পারেন। তিনি চেয়েছেন আমি যেন থেকে যাই। নতুন চুক্তির বিষয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি অংশ।’

ক্রীড়াঙ্গনের বাইরে যেসব ভিন্ন ধারার মানুষের সঙ্গে কথা হয়েছে তাদের একজন ম্যাঁক্রো ছিলেন উল্লেখ করে এমবাপ্পে বলেন,‘ আপনি দেখবেন ফুটবল অনেকটাই পরিবর্তিত হয়েছে। সমাজে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশে আমাকে গুরুত্ব দেয়ার পরও নিজের স্থান কিভাবে ধরে রাখতে হয় সেটি জানাও গুরুত্বপূর্ণ।’

জনশ্রুতি আছে নতুন চুক্তির আর্থিক প্যাকেজের পাশাপাশি পিএসজি’র কাতারি মালিক ২৩ বছর বয়সী এই তারকাকে একটি প্রতিশ্রুতিও দিয়েছেন। সেটি হচ্ছে, পরের মৌসুমের জন্য নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার আগে তার কাছ থেকেও পরার্মশ নেবেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন এমবাপ্পে।

পিএসজি সভাপতি নাসের আল খালাফির উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি দলের অংশ হিসেবে আমি ফুটবলারই থাকতে চাই। আমি এর বাইরে অন্য কোনো ভূমিকায় যেতে চাই না। খেলোয়াড় হিসেবে আমার যেটুকু ভূমিকা থাকা দরকার এর বাইরে আমি যেতে চাই না।


সবাই জানে গত বছর আমি দল ছেড়ে দিতে চেয়েছি। ওই সময় আমার ভাবনায় এটিকেই সঠিক বলে মনে হয়েছে। তবে বছর পার হওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। আমি ফ্রান্সের নাগরিক, এখানে আমার দেশের একটি আবেগের বিষয়ও জড়িত। যেটি উপেক্ষা করা খুবই কঠিন। প্রকল্পের অনেক কিছুই পরিবর্তন ঘটেছে। আমার ক্লাব নতুন একটি ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমি মনে করি লেখার জন্য সেখানে রোমঞ্চকর গল্পও আছে। এটিই হচ্ছে ব্যাপার।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত