আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

মেকআপ নিয়ে সাংবাদিকের প্রশ্নে যা বললেন টেনিস তারকা

মেকআপ নিয়ে সাংবাদিকের প্রশ্নে যা বললেন টেনিস তারকা

টেনিস কোর্টে সময়টা দারুণ কাটছে  ইগা সিওনতেক। টেনিসের র‍্যাঙ্কিংয়ে যেমন এক নম্বর তারকা তিনি তেমনি দাপট চলছে টেনিস কোর্টেও। সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনেও নারী এককের মুকুট উঠেছে সিওনতেকের মাথায়।

কিন্তু বিশ্বের এক নম্বর তারকাকে সবসময় সাদামাটাই দেখা যায়। কোর্টে কখনো মেকআপে দেখা যায় না তাঁকে। বাইরেও এমন সাদামাটা থাকেন সিওনতেক?

সেই ব্যাপারেই জানার আগ্রহ জন্ম নেয় ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক ক্যাথরিন হুইটেকার। সংবাদ সম্মেলনে সিওনতেকের মেকআপ নিয়েই জানতে চান ক্যাথরিন। কিন্তু এই প্রশ্নের জবাবে কিছুটা বিব্রত হন সিওনতেক। প্রশ্নটির উত্তর একটি ঘুরিয়ে দেন ফ্রেঞ্চ ওপেনের রানি।

ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে ক্যাথরিনের প্রশ্নটা ছিল এমন, ‘কোর্টের বাইরে আপনি যখন পার্টিতে যান তখন কি আপনি  মেকআপ ব্যবহার করেন? তখন কি এমন সামামাটাই থাকেন? আসলে অতীতে দেখেছি অনেকেই কোর্টে যাওয়ার আগে আয়নার সামনে অনেক সময় থাকে। কিন্তু আপনাকে খুব সাদামাটা লাগে। এটাই জানতে চাই?’

এর সঙ্গে সিওনতেকের প্রিয় শট নিয়ে জানতে চান ক্যাথরিন। তখন মেকআপের প্রশ্নে কিছুটা বিব্রত হয়েই ধন্যবাদ বলেন সিওনতেক।

এরপর বলেন, ‘কোর্টে আমি একটি টুপি পরে থাকি,তাই আমাকে আমার চুল নিয়ে চিন্তা করতে হয় না। এটি সবচেয়ে ইতিবাচক বিষয়। আমি মেকআপ করি না কারণ আমি মনে করি না যে আমার এটি করতে হবে। এ ছাড়াও আমি মনে করি না যে এটি কিছু পরিবর্তন করবে। আর মেকআপ করলেও কোর্টে বারবার তোয়ালে ব্যবহার করলে এটি থাকবে না।’

আর পরের প্রশ্নের উত্তরে সিওনতেক বলেন, ‘আমার কোচ মনে করেন, ঘাসের কোর্টেও আমি সমান দক্ষতায় ট্রফি জিততে পারি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত