আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

‘একটি বিশ্বকাপ পাওনা মেসির’

‘একটি বিশ্বকাপ পাওনা মেসির’

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি একাধিকবার বলেছেন, তার ক্যারিয়ারের সব প্রাপ্তির বিনিময়ে হলেও অন্তত একবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চান।

ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা এবং ব্যক্তিগত সব অর্জন করেছেন মেসি। গত বছর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়েও শিরোপার খরা কাটান আর্জেন্টাইন সুপারস্টার।

কিন্তু বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেসিকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। আসন্ন কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর আরেকটা সুযোগ পাবেন মেসি।

জাতীয় দলে মেসির নবীন সতীর্থ হুলিয়ান আলভারেজ মনে করেন, ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসির।

আলভারেজ বলেন, আর্জেন্টাইনদের জন্য একটি বিশ্বকাপ জিততে পারলে দারুণ হবে। মেসি ফুটবলকে যা কিছু দিয়েছেন সেই হিসেবে আমি মনে করি, ফুটবলের কাছে একটি বিশ্বকাপ পাওনা মেসি। আমরা জানি না, আমরা যোগ্য কিনা, তবে আমরা (বিশ্বকাপ জিততে) সবার সঙ্গে লড়তে প্রস্তুত।

মেসি ২০০৬ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে প্রতিটি বিশ্বকাপেই খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের সবচেয়ে কাছে এসেছিলেন তিনি, তবে ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানদের কাছে হেরে হাতছোঁয়া দূরত্ব থেকে খালি হাতে ফিরতে হয় মেসিদের। কাতার বিশ্বকাপই হয়তো মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত