আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

জীবনে মাত্র ৯ বল করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন সেই উইকেটকিপার

জীবনে মাত্র ৯ বল করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন সেই উইকেটকিপার

স্বপ্নের ইনিংসের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিনটি বল করেছিলেন। সবধরনের ক্রিকেট (প্রথম শ্রেণি, লিস্ট 'এ' এবং টি-টোয়েন্টি মিলিয়ে) সেই সংখ্যাটা ছিল নয়। রোববার সেই নিকোলাস পুরানই পাকিস্তানের বিরুদ্ধে ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন।

রোববার মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ধুলোঝড়ের কারণে ৪৮ ওভারের ম্যাচ হয়। সেইসবের মধ্যেই শুরুটা দারুণ করে পাকিস্তান। প্রথম উইকেটে ৮৫ রান যোগ করেন ফখর জামান এবং ইমাম-উল-হক। তাদের জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পুরান। আউট করেন ফখরকে।

কয়েক ওভার পর পুরানের শিকার হন অপর ওপেনার ইমাম। সেই ওভারেই মোহম্মদ হ্যারিসকে প্যাভিলিয়নে ফেরতে পাঠান। পরের ওভারেই আউট করেন মোহম্মদ রিজওয়ানকে। যে পুরান উইকেটকিপিংও করেন। তবে সাই হোপ উইকেটরক্ষকের দায়িত্ব সামলান।

পুরানের সেই স্বপ্নের স্পেলের সুবাদে ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি পাকিস্তান। ৪৮ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান তোলেন বাবর আজমরা। সেই রানটাই অবশ্য জয়ের জন্য যথেষ্ট ছিল। ডাকওয়ার্ক লুইস মেথডে ৫৩ রানে জিতে যায় পাকিস্তান। সেইসাথে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশও করে ফেলে তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। টপ ও মিডল অর্ডারে বড় কোনও পার্টনারশিপ হয়নি। একমাত্র একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন আকিল হোসেন। ৩৭ বলে ৬০ রান করেন তিনি। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৩৭.২ ওভারে ২১৬ রানে অল-আউট হয়ে যান ক্যারিবিয়ানরা। তার ফলে ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ জিতে নেয় পাকিস্তান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত