আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলেন জো রুট

র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলেন জো রুট

গত বছরের জুনের শুরুতে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ছিল ২৭টি করে। আর ইংল্যান্ডের জো রুটের ছিল ১৭টি। এক বছর পর এসে একই সময়ে রুটের সেঞ্চুরি বেড়ে দাঁড়িয়েছে ২৭টি। অন্যদিকে, কোহলি ও স্মিথের শতক সংখ্যা আর বাড়েনি, আগেরটিই আছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই পরিসংখ্যানটি দেওয়ার উদ্দেশ সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে জো রুটের অবিশ্বাস্য ফর্মের একটা চিত্র তুলে ধরা। এরই মধ্যে দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন রুট। যেভাবে এগোচ্ছেন তিনি, তাতে এ তালিকায় শীর্ষে থাকা কিংবদন্তী শচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন! ভারতীয় ব্যাটারের রান ১৫৯২১।

চলতি বছর এরই মধ্যে টেস্টে চারটি শতক হাঁকিয়েছেন রুট। যার সর্বশেষ দুইটি নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে। লর্ডসের পর ট্রেন্ট ব্রিজেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেটিরই ফল পেলেন এবার। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মার্নাশ লাবুশানেকে।

এই মুহূর্তে ৮৯৭ রেটিং নিয়ে শীর্ষে রুট, দ্বিতীয় স্থানে থাকা লাবুশানের রেটিং ৮৯২। তৃতীয় স্থানে স্টিভেন স্মিথ (৮৪৫)। এর পরের স্থানগুলো যথাক্রমে বাবর আজম (৮১৫), কেন উইলিয়ামনস (৭৯৮), দিমুথ করুণারাত্নে (৭৭২), উসমান খাজা (৭৫৭), রোহিত শর্মা (৭৫৪), ট্রাভিস হেড (৭৪৪) ও বিরাট কোহলি (৭৪২)।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে লিটন দাস। ৭২৪ রেটিং নিয়ে ১২তম স্থানে এই উইকেটকিপার ব্যাটার।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত