আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিজের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ডি মারিয়া

নিজের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ডি মারিয়া

আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন আনহেল ডি মারিয়া। সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ ছন্দেও ছিলেন তিনি। তবুও কাতার বিশ্বকাপে দলে জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত নন এই মিডফিল্ডার। পিএসজিকে বিদায় জানানো এই তারকা মনে করেন, কেবল লিওনেল মেসি ছাড়া দলে বাকি সবার জায়গা অনিশ্চিত।

বয়স ৩৪ হলেও খেলায় ধার কমেনি ডি মারিয়ার। লিওনেল স্কালোনির দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। দলটির রেকর্ড ৩৩ ম্যাচ অপরাজিত থাকার পথচলায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। গত বছর কোপা আমেরিকার ফাইনালে তার গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যেভাবে খেলছেন, তাতে বছরের শেষে হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ডি মারিয়ার না থাকাটাই হবে বিস্ময়কর। জাতীয় দলে আপাতত জায়গা নিয়ে শঙ্কা না থাকলেও ক্লাব পর্যায়ে ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তায় আছেন দি মারিয়া। ২০২১-২২ মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখন ক্লাবহীন তিনি। সূত্রের খবর, এক বছরের চুক্তিতে তাকে দলে টানতে আগ্রহী ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

রবিবার এক সাক্ষাৎকারে ডি মারিয়া তুলে ধরেন ক্লাব পরিবর্তনের সঙ্গে জাতীয় দলে জায়গা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি। তার মতে, দলে জায়গা ধরে রাখতে লড়াই চালিয়ে যেতে হবে তাকে। তিনি বলেন, কাতার বিশ্বকাপের দলে) একমাত্র লিওনেল মেসির জায়গা নিশ্চিত। এখন থেকে চার মাস পরে কী হবে, কেউ জানে না। আমাকে ক্লাব পরিবর্তন করতে হবে, সেখানে আবার মানিয়ে নিতে হবে, খেলতে হবে এবং ভালো অনুভব করতে হবে - যা পার্থক্য গড়ে দিতে পারে।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় দি মারিয়া আছেন চতুর্থ স্থানে (১২২)। তালিকায় তার আগে রয়েছেন মেসি (১৬২), হাভিয়ের মাসচেরানো (১৪৭) ও হাভিয়ের জানেত্তি (১৪৫)। ২০২১-২২ মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি ম্যাচ খেলেছেন দি মারিয়া। ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।

গুঞ্জন রয়েছে, জুভেন্টাসের পাশাপাশি দি মারিয়াকে দলে টানতে চেষ্টা করছে বার্সেলোনাও। বর্তমানে ছুটিতে থাকা সাবেক রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য এই মুহুর্তে সেসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ইউভেন্তুস ইতালির সবচেয়ে বড় ক্লাব এবং আমার প্রতি আগ্রহী দলগুলোর একটি। এই মুহূর্তে আমি এটা নিয়ে একটু চিন্তা করছি, তবে এখন আমার পূর্ণ মনোযোগ পরিবারের সঙ্গে ছুটি কাটানো। বার্সেলোনা বিশ্বের সেরা দলগুলোর একটি এবং আগে আমাকে সবসময় তাদের বিপক্ষে খেলতে হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত