আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লিভারপুলে আরও ৩ বছর থাকছেন সালাহ

লিভারপুলে আরও ৩ বছর থাকছেন সালাহ

বর্তমান ইউরোপীয়ান ক্লাব ফুটবলে অন্যতম সফলতম দল লিভারপুল। সফল হওয়ার পিছনে মিশরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর অবদান অপরিহার্য। কিন্তু তার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি ছিল দলটির। নতুন চুক্তি না হওয়ায় শঙ্কা সৃষ্টি হচ্ছিল, সালাহকেও হারাতে হবে নাকি। কারণ কিছুদিন আগে ক্লাব ছেড়ে নতুন ক্লাব বার্য়ান মিউনিখে পাড়ি জমিয়েছে আরেক তারকা সাদিও মানে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নতুন চুক্তি সই করলেন মিশরীয় এই পোষ্টার বয়।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (১ জুলাই) নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে লিভারপুল। চুক্তির মেয়াদ নিয়ে অবশ্য কিছু জানায়নি তারা। তবে ব্রিটিশ গণমাধ্যমের  দৈনিক দ্য গার্ডিয়ান সংবাদ অনুযায়ী, নতুন করে আরও তিন বছরের চুক্তি করেছেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকছেন এ ফরোয়ার্ড।

গুঞ্জন রয়েছে লিভারপুলের ইতিহাসের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় এখন সালাহ। নতুন চুক্তিতে তার সাপ্তাহিক বেতন হবে সাড়ে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা।

নতুন চুক্তির পর সালাহ বলেন , শেষ পাঁচ ছয় বছর দল কোথায় উঠেছে, সেটা আপনি দেখেছেন। শেষ মৌসুমে আমরা চার শিরোপা জেতার খুব কাছাকাছি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ সপ্তাহে দুটো শিরোপা হারিয়ে ফেলি আমরা।’

তিনি আরো বলেন,  আমরা সবকিছুর জন্য লড়াই করার মতো অবস্থায় আছি আমরা। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে, ভালো দূরদৃষ্টি থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে এবং সব কিছুর জন্য লড়তে হবে।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে সালাহকে কিনে আনে লিভারপুল। একটি করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৫৪ ম্যাচ খেলেছেন। আর তাতে গোল দিয়েছেন ১৫৬টি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত