আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশ সফরটি কঠিন হবে: স্টিভেন স্মিথ

বাংলাদেশ সফরটি কঠিন হবে: স্টিভেন স্মিথ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ- ২০১৫

বাংলাদেশ সিরিজকে ট্রায়াল হিসেবে দেখছেন না
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ।
প্রায় নয় বছর পর চলতি মাসের শেষের দিকে
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট
দল। আসন্ন সফরে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে
অসিরা। সফরটিকে কঠিন হিসেবেই মানছেন স্মিথ।
তার মতে, ‘বাংলাদেশের কন্ডিশন একেবারেই ভিন্ন।
তাই আসন্ন সফরটি আমাদের জন্য বেশ কঠিনই
হবে।’
মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, শেন
ওয়াটসন ও ক্রিস রজার্সের হঠাত্ই একসাথে
অবসরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট দলটি
এখন পরিণত হয়েছে তারুণ্যের দলে। আর এমন
দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে রয়েছেন
দুইজন নতুন খেলোয়াড়। পাঁচজনেরও বেশি
খেলোয়াড়ের সামান্য টেস্ট ম্যাচ খেলার
অভিজ্ঞতা রয়েছে।
এমন তারুণ্যময় দলের সাথে বাংলাদেশের কন্ডিশন
অনেক বেশি চিন্তার কারণ অস্ট্রেলিয়ার সামনে।
এমনটা মানছেন অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক স্মিথও,
‘দলের নতুন খেলোয়াড়দের জন্য বাংলাদেশ
সফরটি মোটেও পরীক্ষার সিরিজ নয়। দলের
সকল খেলোয়াড়ের কাছে এটি গুরুত্বপূর্ণ এক
সিরিজ। টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার
সবচেয়ে সেরা সুযোগ নতুনদের।’
এ ছাড়া বাংলাদেশের কন্ডিশন নিয়েও কথা বলছেন
স্মিথ, ‘শুধুমাত্র একটি সিরিজই নয়, সবগুলো টেস্ট
জয়ের লক্ষ্য থাকে সবার। এমনকি সবগুলো
সিরিজও জয়ের লক্ষ্য থাকে সবার। তেমনই
বাংলাদেশের সিরিজেও জয়ের লক্ষ্য আমাদের।
তবে বাংলাদেশের কন্ডিশনে খেলাটা অনেক
বেশি কঠিন। নিজেদের মাঠে বেশ ভালো
ক্রিকেট খেলছে তারা। তাই আমাদের জন্য
বাংলাদেশ সফরটি বেশ কঠিন হবে। আমরা আশা করছি
ভালো ফল করতে পারবো। আমরা সে ভাবেই
প্রস্তুত হচ্ছি।’
খবর বাসসের।

শেয়ার করুন

পাঠকের মতামত